চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে করোনা সন্দেহে ইতালি ফেরত ব্যক্তি হাসপাতালে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 10, মার্চ 2020
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালি ফেরত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আলাদা ভবনে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার বিকেলে ৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে মতলব উত্তর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, তিনি গত বৃহস্পতিবার ইতালি থেকে দেশে ফেরেন। তার গ্রামের বাড়ি সাদুল্লাপুর ইউনিয়নের বাড়িভাড়া গ্রামে। গত শনিবার তিনি গ্রামের বাড়িতে আসেন। সেখানে তার জ্বর ও ডায়রিয়া শুরু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানিয়েছেন, বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরকে বিষয়টি অবহিত করা হয়েছে। সেখান থেকে লোকজন এসে তার বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করবেন। এরপর, পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে, ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা।

Tags: ইতালিকরোনা ভাইরাসচাঁদপুরে
Previous Post

বুরকিনা ফাসোতে বন্দুকধারীর হামলায় ৪৩ জন নিহত

Next Post

ভারতে জয়া অনন্যা, মা রত্নগর্ভা

Next Post
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা একটি চেয়ার উপহার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে জয়া অনন্যা, মা রত্নগর্ভা

সিরাজগঞ্জে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহতের খবরের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT