চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরের সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করতে হবে: সাইফুল আলম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2019
in চাঁদপুর, জনপদ
A A

জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেছেন: উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া চাঁদপুরের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য কাজ করতে হবে।

এজন্য প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে নিজের দফতরে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সংগঠনের নেতাদের উদ্দেশে সাইফুল আলম বলেন: ব্যবসা বাণিজ্যের দিক থেকে চাঁদপুর একটি ঐতিহ্যবাহী জেলা হলেও সেভাবে উন্নয়ন হয়নি। নদী ভাঙন থেকে চাঁদপুরকে এখনও রক্ষা করা যায়নি।  অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের কারণে চাঁদপুর শহররক্ষা বাঁধসহ নদী তীরবর্তী এলাকা হুমকির মুখে।

এসময় চাঁদপুরকে নদী ভাঙনের কবল থেকে রক্ষার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

সাইফুল আলম বলেন: সড়কের জন্য কিছু কাজ করা হলে সর্বোচ্চ দেড় থেকে দুই ঘণ্টায় ঢাকা থেকে চাঁদপুর যাওয়া সম্ভব।

এ নিয়ে চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সদস্যদের সরেজমিন প্রতিবেদন করার জন্য তিনি তাগিদ দেন।

চাঁদপুরকে কিভাবে পর্যটন জোন করা যায়, তা নিয়ে চিন্তা ভাবনা ও কার্যকর উদ্যোগ নেয়ার বিষয়েও আলোচনা করেন তিনি।

এসময় সংগঠনের সভাপতি মিজান মালিক আগামীতে সংগঠন কী কী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা উপদেষ্টা সাইফুল আলমকে অবহিত করেন।

মিজান মালিকের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা সাইফুল আলমের সঙ্গে মত বিনিময়কালে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, সহ-সভাপতি মহিউদ্দিন সরকার, আজিজুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মান্না, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, জনকল্যাণ সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, প্রচার সম্পাদক এসএম জাকির হোসেন, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, সিনিয়র কার্যনির্বাহী সদস্য আবু কাওসার, জসিম মজুমদার, জাকির মজুমদার, এম এইচ রবিন, কাজী ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: চাঁদপুরজাতীয় প্রেসক্লাব
Previous Post

বৃষ্টি বোমার জন্য প্রস্তুত হচ্ছে সিডনিবাসী!

Next Post

‘আমি অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী’

Next Post
গোলাম রাব্বানী

‘আমি অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী’

আর্জেন্টিনায় ফিরে হেরে শুরু ম্যারাডোনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT