চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন ‘শোলে’র ‘সুরমা ভোপালি’, বলিউড তারকাদের শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 পূর্বাহ্ন 09, জুলাই 2020
in বিনোদন
A A
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুরমা ভোপালি মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা জগদীপ মারা গেছেন। তিনি জনপ্রিয় ছবি ‘শোলে’র ‘সুরমা ভূপালি’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।

বুধবার (৮ জুলাই) রাত ৮টার দিকে বান্দ্রায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগদীপ। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

কমেডিয়ান ‘জগদীপ’র আসল নাম ‘সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি’। তবে সিনেমা জগতে জগদীপ নামেই কাজ করেছেন। তিনি অভিনেতা জাভেদ জাফরি এবং টেলিভিশনের খ্যাতনামা প্রযোজক নাভেদ জাফরি’র বাবা।

আরও এক নক্ষত্রকে হারিয়ে শোকের ছায়া নেমেছে বলিউডে। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তারকারা।

আয়ুষ্মান খুরানা জগদীপের উপহার দেয়া সকল স্মৃতি এবং হাসির জন্য ধন্যবাদ জানিয়েছেন।

আরশাদ ওয়ারসি লিখেছেন, ‘জগদীপ সাহেবের খবর জেনে খুব মন খারাপ লাগছে। অসাধারণ অভিনেতা এবং দারুণ একজন মানুষ ছিলেন। তিনি আমার জেনারেশনকে আনন্দ দিয়েছেন।’

আফতাব শিবদশানি লিখেছেন, ‘রেস্ট ইন পিস জগদীপ সাহেব। আপনার আত্মা শান্তি খুঁজে পাক… জাভেদ জাফরির এবং নাভেদ জাফরির জন্য সমবেদনা জানাই। ভালোবাসা এবং প্রার্থনা।’

মনোজ বাজপেয়ী টুইট করেছেন, ‘রেস্ট ইন পিস জগদীপ সাহেব। ছোটবেলায় আপনার অভিনয় দেখেছি, সেই স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ। আপনাকে আমাদের সবার মনে পড়বে। পরিবারের জন্য সমবেদনা।’

জনি লিভার লিখেছেন, ‘আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো এবং প্রথম সিনেমা ছিল ইয়ে রিশতা না টুটেতে। সেখানে জগদীপ ভাইয়ের সঙ্গে কাজ করেছি। আমরা আপনাকে মিস করবো। আপনার আত্মা শান্তি পাক। আমাদের প্রার্থনা এবং সমবেদনা পরিবারের জন্য।’

বিমল রায়ের ‘দো বিঘা জমিন’ ছবিতে শিশুশিল্পী হিসেবে বলিউডে অভিষেক হয় জগদীপের। এরপর প্রায় ৬ দশক ধরে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Tags: শোলে
Previous Post

সুয়ারেজের গোলে ঠেলেঠুলে ‘ডার্বি’ জিতেছে বার্সা

Next Post

করোনাভাইরাস: বিশ্বব্যাপী সুস্থ ৭০ লাখ ৩০ হাজার মানুষ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বিশ্বব্যাপী সুস্থ ৭০ লাখ ৩০ হাজার মানুষ

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বুড়িগঙ্গায় লঞ্চডুবি মামলার প্রধান আসামী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT