চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন ‘ডাস্ট লেডি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 27, আগস্ট 2015
in আন্তর্জাতিক
A A

৯/১১ হামলার পর ধ্বংসস্তুপের মধ্যে আপাদমস্তক ধূলোয় ঢাকা সেই নারীর কথা নিশ্চয় মনে আছে। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর মার্সি বর্ডারস নামের ওই নারীর ছবি সারা বিশ্বের হামলার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলো। বিশ্বের কাছে পরিচিতি পেয়েছিলেন ‘ডাস্ট লেডি’ নামে। সেই ‘ডাস্ট লেডি’ পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার ৪২ বছর বয়সে মারা যান দুই সন্তানের জননী মার্সি বর্ডারস। তার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর খবর জানানো হয়।

বর্ডারস মনে করতেন, হামলার সময় শরীরের ভেতর ঢুকে পড়া ধূলোর কারণেই তিনি ক্যান্সারে আক্রান্ত হন। ওই সময়ের পর তিনি বিষন্নতায় ভুগতে শুরু করেন এবং এক সময় মাদকাসক্ত হয়ে পড়েন।

হামলার সময় টুইন টাওয়ারের উত্তর টাওয়ারের ৮২ তলায় কাজ করছিলেন তিনি।

ঘটনার পর ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে বর্ডারস বলেছিলেন, ‘প্রচণ্ড ঝাঁকুনির পর ভবনটি পড়ে যেতে শুরু করে। আমি নিজের উপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে একদম জমে গিয়েছিলাম। কিভাবে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম সেটা আমার মনে নেই।’

হামলার দশ বছর পূর্তিতে নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বর্ডারস বলেন, ‘গত ১০ বছর ধরে আমি একদিনের জন্যও কোনো কাজ করিনি। এখন আমি পুরোপুরি বিধ্বস্ত একজন মানুষ। আমি সবসময় একটি বিমান দেখতে পাই এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি।’

বর্ডারসের কন্যা নোয়েল বুধবার নিউ ইয়র্ক পোস্টকে বলেন, “আমার মা একজন অসাধারণ যোদ্ধা ছিলেন। তিনি শুধু ‘ডাস্ট লেডি’ নন, বরং তিনি আমার হিরো। তিনি সবসময় আমার মধ্যে বেঁচে থাকবেন।”

Tags: ৯/১১
Previous Post

উইন্ডোজ-১০ ব্যবহারকারী সাড়ে ৭ কোটি

Next Post

অস্ট্রিয়ায় পরিত্যক্ত ট্রাকে অর্ধশত শরণার্থীর মরদেহ

Next Post

অস্ট্রিয়ায় পরিত্যক্ত ট্রাকে অর্ধশত শরণার্থীর মরদেহ

লিবিয়ায় শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT