চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন কিউবা বিপ্লবের নায়ক ফিদেল কাস্ত্রো

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
12:16 অপরাহ্ন 26, নভেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

কিউবার মহান বিপ্লবী নেতা ও দেশটির সাবেক রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো মারা গেছেন। ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করলেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে। তবে এর বেশি কোনো তথ্য এখনো জানানো হয়নি।

ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৫৯ সালে কিউবায় সফল বিপ্লবের পর থেকে ফিদেল ক্যাস্ট্রো একদলীয় রাষ্ট্র হিসেবে প্রায় অর্ধশতাব্দী ধরে কিউবা শাসন করেন। ২০০৮ সালে অবশেষে ভাই রাউল ক্যাস্ট্রোর হাতে ক্ষমতাfidel-castro2 ছেড়ে দিয়ে তিনি অবসর গ্রহণ করেন।

বিশ্বজুড়ে সর্বাধিক আলোচিত-সমালোচিত এই বিপ্লবী নেতাকে অসঙখ্যবার হত্যার চেষ্টা করা হয়েছে। প্রতিবারই তিনি অল্পের ওপর দিয়ে বেঁচে গেছেন। কিন্তু এবারের বার্ধক্যের কাছে হার মেনে গেলেন কাস্ত্রো।

ক্যাস্ট্রোর সমর্থকরা সবসময়ই তাকে এমন একজন মানুষ হিসেবে তুলে ধরে এসেছেন যিনি কিউবাকে তার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন। তবে ক্যাস্ট্রোর সমর্থকরা সবসময়ই তার বিরুদ্ধে বর্বরভাবে বিরোধী দলকে দমন-পীড়নের অভিযোগ করে এসেছেন।

১৯৫৯ সালে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে কিউবার মার্কিন সমর্থিত একনায়ক ফুলগেন্সিও বাতিস্তাকে উৎখাত করে ক্ষমতায় আসেন ফিদেল কাস্ত্রো। যুক্তরাষ্ট্রের নাকের ডগায় একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বিশ শতকের কিংবদন্তীতে পরিণত হয়েছিলেন তিনি। স্নায়ুযুদ্ধ এবং বিশ্বব্যাপী মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদের জয়জয়কারের মধ্যেও এই বিপ্লবী নেতা সমাজতান্ত্রিক কিউবাকে Castroটিকিয়ে রেখে সমাজতান্ত্রিক বিপ্লবের প্রবাদ পুরুষে পরিণত হন।

কিউবা বিপ্লবের পর থেকে প্রায় অর্ধশতক ধরে পরপর ১০ জন মার্কিন প্রেসিডেন্ট কাস্ত্রোকে হত্যা বা উৎখাতের জন্য টানা চেষ্টা চালিয়ে গেলেও সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিউবার ক্ষমতা ধরে রেখেছিলেন।

বিপ্লবের পরিকল্পনায় কাস্ত্রের প্রথম পদক্ষেপ ছিল মেক্সিকো থেকে কিউবায় আক্রমণ চালানো। ১৯৫৬ সালের ২৫শে নভেম্বর তার ছোট্ট বাহিনী কিউবার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাদের আক্রমণ করে বাতিস্তার সেনাবাহিনী। কাস্ত্রোর ৮২ জন সহযোগী মারা যান অথবা কারাবন্দী হন আর মাত্র ২২ জন ওই যাত্রায় বেঁচে যান।

সিয়েরা মস্ত্রা পর্বতমালায় বিদ্রোহীদের ছোট্ট একটা অংশ পুনরায় সংঘবদ্ধ হতে পেরেছিল। সেখানে তারা ২৬ জুলাইয়ের আন্দোলনে গেরিলা এবং স্থানীয় লোকজনদের সহযোগিতা পেয়েছিলেন।

Tags: ফিদেল কাস্ত্রো
Previous Post

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চায় পিসিবি

Next Post

সুরের ঝংকারে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীতের দ্বিতীয় দিন

Next Post

সুরের ঝংকারে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীতের দ্বিতীয় দিন

তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT