চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত বাসে ধর্ষণ: মেয়েটিকে একা পেয়ে পশুগুলোর এমন কী হলো!

মালবিকা শীলা by মালবিকা শীলা
5:05 অপরাহ্ন 30, আগস্ট 2017
in মতামত
A A
ধর্ষণ

রূপা শিক্ষক হতে চেয়েছিল। ও নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। মেয়েটা কোনো উত্তেজক পোশাক পরেনি। কোনো পার্টিতে যায়নি। স্বাধীন দেশে আর দশজন মধ্যবিত্ত মানুষের মতো পাবলিক বাসে করে গন্তব্যে পৌঁছতে চেয়েছিল। তারপরেও প্রখর অনুভূতিপ্রবণ লোকের মুখ কিন্তু বন্ধ হবে না। ওরা ঠিকই বলবে “মেয়ে মানুষ” বাইরে কেন যায়!

সবার ঘরে তো আপনাদের মতো বাপ, ভাই, স্বামী, পুত্র থাকে না! থাকলেই বা কি! পড়াশোনা করে একটি মেয়ের চাকরি করতে চাওয়াটা কি অন্যায়? এমনিতেই তো মেয়েদের বেশিরভাগ পেশা পুরুষের মনমতো হয় না।

মেয়েটি শিক্ষার আলো ছড়াতে চেয়েছিল! কিন্তু চলন্তবাসে একা একটি মেয়েকে দেখে বাদবাকি পুরুষগুলোর এমন কী হলো! যে ধর্ষণ করার পর মেয়েটির ঘাড় মটকে মেরে ফেলতে হলো! আপনারা অনেকেই বলেন সব পুরুষ এক না। এই কথা আমি নিজেও বলি, সব পুরুষকে এক বলতে গেলে আমার বাবা, ভাই, স্বামী, পুত্র সবাইকেই দোষী বানাতে হয়! তাই আমি সবাইকে এক কাতারে ফেলি না।

আমার পুরুষ বন্ধুই বেশি, আমি জানি, বিশ্বাস করি, জোর গলায় বলি, ওরা এরকম কিছু করবে না!  আমি অঙ্কে খুবই কাঁচা, তাই এই অঙ্কটা কিছুতেই মেলাতে পারছি না। বাসের মধ্যে পাঁচজন পুরুষ ছিল। তিনজন মিলে রূপাকে ধর্ষণ করে হত্যা করেছে। ড্রাইভার অথবা হেল্পার ধর্ষণ না করলেও মৃতদেহ জঙ্গলে ফেলতে সাহায্য করেছে।

যদি পাঁচজন পুরুষকে ১০০% পুরুষ হিসেবে ধরি। তাদের মধ্যে একজন মানা করলে ২০% এর মানা করা হত। আর আমি দেখেছি বাস অথবা ট্রাকের ড্রাইভারদের দাপট থাকে অন্যরকম। হেল্পার আর টিকেট চেকাররা ড্রাইভারকে, ওস্তাদ, বস, স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। তার এক ধমকেই কিন্তু বাকি ৮০% আর কিছু করার সাহস পেতো না।

আমি বিশ্বাস করি একজন সত্যিকারের মানুষ অন্যায় দেখে চুপ করে থাকতে পারেন না। অন্যায়কে প্রশ্রয় দেন না। তাহলে ওই বাসে মানুষের পার্সেন্টেইজ কতো হয়?

এদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মনে করুন রূপা আপনার বোন, আপনার মেয়ে। অপরাধীদের উপযুক্ত বিচারের লক্ষ্যে সোচ্চার হোন। অনেক হয়েছে, আর না। রূপার মায়ের মানসিক অবস্থাটা ভেবে দেখুন, ভাবুন ওর বাবা আর ভাইয়ের কষ্ট। নিজের বোনের, মেয়ের মুখের দিকে তাকিয়ে বলুন, ধর্ষণ বন্ধ হোক। ধর্ষকের উপযুক্ত শাস্তি হোক। এই ঘটনার সাথে জড়িত একজনও যেন আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে যেতে না পারে!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: টাঙ্গাইল
Previous Post

‘অস্ট্রেলিয়া হাড়ে হাড়ে টের পেয়েছে’

Next Post

র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার পতন

Next Post
হ্যাজেলউডের বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার পতন

নির্মাণাধীন ঈদগাহ ময়দানে একজন ব্যক্তি প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঈদগাহ ময়দানে এবার পানি নেয়া যাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT