চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছর বিদেশে যাওয়া কর্মীর সংখ্যা কমেছে প্রায় ৩ লাখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 23, ডিসেম্বর 2018
in প্রবাস সংবাদ, বাংলাদেশ
A A

২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে চাকরির উদ্দেশে বিদেশে কর্মী যাওয়ার হার কমেছে আশঙ্কাজনক হারে। চলতি বছরের ৯ মাসেই বিদেশে যাওয়া কর্মীর সংখ্যা কমেছে প্রায় ৩ লাখ। শতাংশের হারে বছর শেষে এই অভিবাসনের প্রবাহ কমে দাঁড়াতে পারে ২৭ শতাংশে।

অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন রিফিউজিস অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ‘বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের গতিপ্রকৃতি-২০১৮’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিবাসীদের নিয়ে করা এই প্রতিবেদন উপস্থাপন করেন রামরু’র চেয়ারম্যান ড. তাসনীম সিদ্দিকী।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ৯ মাসে বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কর্মী গেছেন ৬ লাখ ১৪ হাজার ৫৮৫ জন। কিন্তু ২০১৭ সালে গিয়েছিল ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন। সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় এ বছর বিদেশে কর্মী কম গেছে ২ লাখ ৭১ হাজার ২৩ জন। বছরের বাকি নভেম্বর ও ডিসেম্বর এই ২ মাসেও যদি কর্মী যাওয়ার হার বিগত মাসগুলোর মত অব্যাহত থাকে তাহলে বছর শেষে অভিবাসনের হার ২৭ শতাংশ কমে যাবে।

অভিবাসী কমে যাওয়ার পেছনে মূল কারণ হলো নারী অভিবাসীর সংখ্যা কমে যাওয়া। গত বছর প্রায় ১ লাখ ২২ হাজার জন নারী কর্মী বিদেশে গেলেও এবার তা অনেক কমে গেছে। শতাংশের হারে বছর শেষে নারী অভিবাসীর হার ২০ দশমিক ০৩ শতাংশ কমে আসবে।

বিদেশে নির্যাতনের শিকার হওয়ার কারণেই নারী অবিবাসীর সংখ্যা কমেছে, এর প্রভাবে মোট অভিবাসীর সংখ্যা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে অভিবাসীর সংখ্যা কমলেও রেমিট্যান্স বেড়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩৫৩ কোটি ডলার। কিন্তু এই পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১ হাজার ৫৬৪ কোটি ডলার। অর্থাৎ রেমিট্যান্স বৃদ্ধি হতে পারে প্রায় সাড়ে ১৫ শতাংশ।

কিন্তু চলতি বছর ব্যাপক হারে অভিবাসীর সংখ্যা কমে যাওয়ায় আগামী বছর রেমিট্যান্সের পরিমাণ ব্যাপক হারে কমে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে প্রতিবেদনে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালেক বলেন, সৌদিতে সবচেয়ে বেশি নারী নির্যাতনের শিকার হন।  সৌদিয়ানরা নারী শ্রমিকদের ভোগ্যপণ্য মনে করে। শুধু সৌদি নয় যেসব দেশ নারী শ্রমিকদের ভোগ্য পণ্য হিসেবে বিবেচনা করে সেসব দেশে নারী শ্রমিক পাঠানো থেকে বিরত থাকা দরকার।

প্রতিবেদনে তাসনীম সিদ্দিকী বলেন, এ বছরই বিদেশে সবচেয়ে বেশি নারী নির্যাতনের শিকার হয়েছেন। এ কারণে এই পর্যন্ত ৮শ’র বেশি নারী কর্মী দেশে ফিরে এসছেন আরো শ’ খানেক ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে সৌদি আরবে।

প্রতিবেদনের বলা হয়, ১২ ধরনের চাকরি বন্ধ করা হয়েছে সৌদি আরবে। বন্ধ করা কাজের মধ্যে রয়েছে বোরখা তৈরির কাজ। আর এই কাজে সৌদিতে যেত বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী।

এতে আরো বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে ২০১২ সাল থেকে বন্ধ থাকা শ্রম বাজার ২০১৮ সালে খুলেছে বলে সরকার দাবি করলেও প্রকৃতপক্ষে পুরুষদের জন্য ওই শ্রমবাজার বন্ধই রয়েছে। দেশটিতে এ বছর মাত্র ২ হাজার ৬শ জন শ্রমিক গেছেন; যাদের অধিকাংশই নারী শ্রমিক।

অভিবাসনের কারণে দেশে দারিদ্রের হার কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিবাসীরদের কল্যাণে বেশ কয়েকটি সুপারিশ করেছে রামরু। এতে বলা হয়, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাসহ বিভিন্ন জাতীয় উন্নয়ন নীতিমালায় অভিবাসীদের শুধু লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে এর সুফল ভোগে অভিবাসী ও তাদের পরিবারকে অন্তর্ভুক্ত করতে হবে।

বিদেশে বিপদে পড়া শ্রমিকদের আইনি সহায়তা, দোভাষী নিয়োগ ও সৃষ্ট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশে শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিদেশে কর্মী পাঠানো এ সংক্রান্ত বিভিন্ন কাজে দালালদের দৌরাত্ম বন্ধ করে সরকারি ভাবে এসব কাজ সম্পাদন করার দাবি জানানো হয়।

এছাড়া প্রবাসী শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ প্রশাসনিক এবং কাঠামো নির্মাণে ব্যয় না করে তা শুধু অভিবাসীদের প্রত্যক্ষ সেবাদানে ব্যবহার ও বিদেশে ফ্রি ভিসা বাতিলের বিরুদ্দে দ্রুত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয় রামরুর পক্ষ থেকে।

Tags: অভিবাসীনারী শ্রমিকপ্রবাসী রেমিট্যান্সপ্রবাসী শ্রমিকলিড নিউজ
Previous Post

কোটা আন্দোলনের নেতাদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

Next Post

যেভাবে নির্বাচন পরিস্থিতি ও সহিংসতার খবর জানতে চায় আওয়ামী লীগ

Next Post
আওয়ামী লীগ-ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন

যেভাবে নির্বাচন পরিস্থিতি ও সহিংসতার খবর জানতে চায় আওয়ামী লীগ

স্ত্রীর জন্য ঘুরে ঘুরে ভোট চাইছেন বদি, ভিডিওবার্তায় সালাহউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT