চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 05, জানুয়ারি 2022
in বিনোদন
A A
পুরনো ছবি:

পুরনো ছবি:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি (শুক্রবার)। সমিতির বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর খবরটি নিশ্চিত করেছেন।

এই নির্বাচন ঘিরে জমে উঠছে বিএফডিসি। বাড়ছে শিল্পীদের আনাগোনা। নির্বাচনের প্যানেল নিয়ে নানা আলোচনায় মুখরিত চলচ্চিত্রশিল্পীরা।

মিশা সওদাগর জানান, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানানো হবে আগামী ৭ জানুয়ারি।

‘৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন করার নিয়ম। সেই নিয়ম মেনেই আমরা নির্বাচন আয়োজন করছি। তার আগে ৭ জানুয়ারি সমিতির সব সদস্যের উপস্থিতিতে সাধারণ সভা হবে। সেখানে বিগত কমিটির বাৎসরিক আয়, ব্যয়সহ নানা কাজের হিসাব তুলে ধরা হবে।’

গত বছর এই সমিতির মেয়াদ শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ৮ (চ) অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ ৩ মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সেই অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে।

এবারে আলোচিত ২টি প্যানেলের মধ্যে একটিতে সভাপতি পদে থাকার সম্ভাবনা রয়েছে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে দেখা যেতে পারে অভিনেত্রী নিপুণকে। আরেকটি প্যানেলের নেতৃত্ব দেবেন বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।

শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।

Tags: ইলিয়াস কাঞ্চনজায়েদ খাননিপুণপীরজাদা হারুনমিশা সওদাগরলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
Previous Post

গায়ে হলুদের ছবিতে চিত্রনায়িকা মিম

Next Post

টাকার পেছনে না ঘুরে দেশের কল্যাণে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে কাজের আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাকার পেছনে না ঘুরে দেশের কল্যাণে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের রাজনীতিবিদ মো. শাহজাহান, গাছের পেছনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিইউতে নির্মাতা কাজী হায়াৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT