চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র বাঁচাতে দরকার হলে জীবন দেব: হাসান ইমাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 03, এপ্রিল 2018
in বিনোদন
A A

‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একবার এফডিসিতে ষাট কোটি টাকা দিয়েছিলেন। এফডিসি কর্তৃপক্ষ সেই টাকা ঠিকমত ব্যবহার করতে পারেনি। এমনভাবে যদি অপব্যয় হয় তাহলে আমাদের চলচ্চিত্র শিল্প আধুনিকায়ন হবে না, আন্তর্জাতিক পর্যায়ে যাবে না। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও কর্মীদের তরফ থেকে সবার সামনে আমি শপথ নিয়ে বলছি, এই চলচ্চিত্র বাঁচাতে প্রয়োজনে জীবন দেব। তবুও এই শিল্প ধ্বংস হতে দেব না।’

জাতীয় চলচ্চিত্র দিবসে কথাগুলো বলছিলেন প্রবীণ অভিনেতা হাসান ইমাম। আজ মঙ্গলবার (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবস উযদাপন উপলক্ষে কিংবদন্তী এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলেন: ষাটের দশকে আমাদের চলচ্চিত্রের যে গৌরব ছিল, সেটা আবার ফিরে আসবে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদয় আন্তরিকতা কামনা করছি। আমাদের দরকার সেন্ট্রাল সার্ভার, পাইরেসি ঠেকানো, সিনেমা হল ও প্রদর্শন ব্যবস্থা আধুনিকায়ন।

হাসান ইমাম বলেন: সর্বোপরি এফডিসি আধুনিকায়ন করতে এবং সব আবর্জনা পরিষ্কার করতে প্রয়োজন হলে আমরা আবার আন্দোলন করবো। আজকের এই দিনে আমরা এই শপথই নিলাম। আমরা আবার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবো। আশা করছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে অতিসত্বর সু-নজর দেবেন।

চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সভাপতি হাসান ইমাম। তিনি যখন এসব কথা বলছিলেন তখন পাশে উপস্থিত ছিলেন অভিনেতা ফারুক, ইলিয়াস কাঞ্চন, এটিএম শামসুজ্জামান, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, সাইমন, নাসরিন, মোহাম্মদ হোসেন জেমি, মুশফিকুর রহমান গুলজার, সুজাতা, শাহীন সুমন, সুব্রত, জয় চৌধুরী প্রমুখ।

এসময় এটিএম শামসুজ্জামান বলেন, চলচ্চিত্র বানাতে টাকা লাগে। সরকার ছবি বানানোর জন্য টাকা নানানভাবে ভাগ করে দিচ্ছেন। তাতে ভালো মানের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না। এটাকে আমার কাছে চলচ্চিত্রের ফিতরা মনে হয়। ঈদের ফিতরা যেমন হয়, এটা তেমনি চলচ্চিত্রের ফিতরা। এই টাকায় কি ছবি বানানো যায় নাকি? কাজেই এই চলচ্চিত্র দিবসে আমি সরকারের কাছে অনুরোধ করছি, ৪-৫ কোটি টাকা যাই বরাদ্দ থাকুক সেটা যেন দুজনের মধ্যে দেয়া যায়। যারা ভালো ছবি বানাতে পারেন।

ছবি: নাহিয়ান ইমন

Tags: এটিএম শামসুজ্জামানচলচ্চিত্র দিবসফারুকমিশালিড বিনোদনহাসান ইমাম
Previous Post

কিউইদের ৩৪ বছরের খরা ঘুচল

Next Post

শীর্ষ ৮ নেতাকে দুদকের চিঠি: বিএনপি বলছে নতুন ফাঁদ

Next Post

শীর্ষ ৮ নেতাকে দুদকের চিঠি: বিএনপি বলছে নতুন ফাঁদ

শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে ময়মনসিংহে সিপিবির বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT