চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রে নারী: সপ্তম আন্তর্জাতিক কনফারেন্স শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 17, জানুয়ারি 2021
in বিনোদন
A A

‘নান্দনকি চলচ্চিত্র, মননশীল র্দশক, আলোকতি সমাজ’- শ্লোগানে রাজধানীতে চলছে ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে উৎসবের অংশ হিসেবে রবিবার (১৭ জানুয়ারি) শুরু হয়েছে ‘সপ্তম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স’। এদিন সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে কনফারেন্সের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

ঢাকায় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ মন্ত্রী বলেন, বাংলাদেশের মৃতপ্রায় চলচ্চিত্রাঙ্গনে রেইনবো চলচ্চিত্র সংসদ প্রতিবছর নিষ্ঠার সাথে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের মাধ্যমে দেশের তরুণ ও স্বাধীন নির্মাতাদের জন্য এক মজবুত প্লাটফর্ম তৈরি করছে। এছাড়াও ৭ম বারের মতো আয়োজিত ‘চলচ্চিত্রে নারী’ বিষয়ক কনফারেন্স প্রমাণ করে বৈশ্বিক প্রেক্ষাপটে এই উৎসব কতটা গুরুত্ব বহন করে।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে তার নির্দেশিত ‘বাংলার নারী’ শীর্ষক নৃত্যনাট্য পরিবেশিত হয়। আমন্ত্রিত অতিথিগণ মঙ্গলপ্রদীপ জ্বেলে ‘সপ্তম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স’র উদ্বোধন করেন।

বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে কনফারেন্সে অনলাইনে সংযুক্ত ছিলেন টরন্টো চলচ্চিত্র উৎসবের পরিচালক হান্না ফিশার ও ফ্রান্সের চলচ্চিত্র উৎসব ব্যবস্থাপক মেরাল মেলিকা দুরান। কানাডা থেকে অনলাইনে সংযুক্ত হান্না ফিশার বলেন, যেখানে বিশ্বের বড় বড় চলচ্চিত্র উৎসব বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন সত্যিকার অর্থেই প্রশংসনীয়।

ফ্রান্স থেকে মেলিকা দুরান বলেন, বিশ্ব চলচ্চিত্রে নারীদের অবদান নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়মিত যে কনফারেন্সের আয়োজন করে তা চলচ্চিত্র অঙ্গনে নারী পুরুষ সমতায় বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী এই উৎসব ও সেমিনারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

সেমিনারের প্রথম পর্বে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী মেহজাদ গালিব ‘৭০ এর দশকে বাংলা চলচ্চিত্রে নারীর ভিন্নধর্মী উপস্থাপন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন। তিনি মূলত এ প্রবন্ধে সূর্যদীঘল বাড়ি, সূর্যকন্যা ও গোলাপী এখন ট্রেনে এই চলচ্চিত্র সমূহে নারীর ভিন্নধর্মী উপস্থাপন নিয়ে আলোচনা করেন।

এই পর্বে আরো ছিলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন অধ্যাপক কিশোয়ার কামাল এবং চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি। এতে অনলাইনে যুক্ত হন দক্ষিণ কোরীয় চলচ্চিত্র সংগঠক সু লি দিলবার।

সিনেমা কনফারেন্সে অংশগ্রহণকারী নারীরা স্টেজে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ দিনের দ্বিতীয় পর্বে ইরানী চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক ইলাহি নোবাখত ‘সিনেমার মধ্যে দিয়ে আমরা সত্য বলি- ইরানি সিনেমায় নারী’ শীর্ষক প্রবন্ধ অনলাইনে উপস্থাপন করেন। তার প্রবন্ধের উপর আলোচনা করেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির, নির্মাতা চৈতালী সমাদ্দার এবং অভিনেত্রী বন্যা মির্জা। দিনের শেষ প্রবন্ধ পাঠ করেন ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউট অব ইন্ডিয়ার গবেষক ড. দেবযানী হালদার।

সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেমিনার চলবে।

Tags: কনফারেন্সগালিবচলচ্চিত্রচলচ্চিত্রে নারীনারীলিড বিনোদনসংস্কৃতি মন্ত্রী
Previous Post

‘পৌরসভা ১২ মাসের বেতন দিতে ব্যর্থ হলে পরিষদ বাতিল’

Next Post

স্বাধীনতার ৫০ বছরে দেশের যেসব খাত নিয়ে গর্ব, তার অন্যতম কৃষি: শাইখ সিরাজ

Next Post
প্রফুল্ল হাস্যোজ্জ্বল ব্যক্তি, গাছে ঘেরা প্রাকৃতিক পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার ৫০ বছরে দেশের যেসব খাত নিয়ে গর্ব, তার অন্যতম কৃষি: শাইখ সিরাজ

প্রাক্তন গোলরক্ষক পারভেজ কবিরের স্মরণে ছবি, তিনি একটি ট্রফি হাতে ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলের সাবেক গোলরক্ষক পারভেজ কবির মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT