চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চলচ্চিত্রের স্বর্ণসময়ে কোন পরিবার বা ফোরাম ছিল?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 06, অক্টোবর 2017
in বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাপ্পারাজ

‘চলচ্চিত্রের স্বর্ণসময় কোন পরিবার বা ফোরাম ছিল?’- সদ্য গঠিত বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম নিয়ে প্রশ্ন করতেই এভাবেই পাল্টা প্রশ্ন করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা বাপ্পারাজ।

বেশ কয়েক মাস ধরেই উত্তপ্ত ঢাকাই চলচ্চিত্র। এফডিসি কেন্দ্রীক বিভিন্ন সমিতির প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের কারণে আনুষ্ঠানিকভাবে সম্প্রতি আত্মপ্রকাশ করল ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ নামের সংগঠনটি। প্রযোজক নাসির উদ্দিন দিলুর সভাপতিত্বে সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়। যেখানে রয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট তারকা অভিনেতা থেকে শুরু করে নির্মাতা ও প্রযোজক।

বাংলা চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপটে চলচ্চিত্র সংশ্লিষ্ঠ সংগঠনগুলোর ভূমিকা কি রকম হওয়া উচিত জানতে যোগাযোগ করা হয় নায়করাজের বড় ছেলে ও চিত্রনায়ক বাপ্পারাজের সঙ্গে। চলচ্চিত্র ফোরামের আত্মপ্রকাশকে তিনি ইতিবাচকভাবে দেখলেও সংগঠনের চেয়ে ‘ভালো চলচ্চিত্র’-নির্মাণকেই তিনি গুরুত্ব দিলেন।

চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো নিয়ে চ্যানেল আই অনলাইনকে বাপ্পারাজ বলেন, মূল কথা চলচ্চিত্র না থাকলে কোন কিছুরই অস্তিত্ব থাকবে না। কর্তৃত্বপরায়ণতা বা ব্যক্তিস্বার্থ সংরক্ষণের চিন্তা বাদ দিয়ে চলচ্চিত্র নির্মাণ নিয়ে ভাবতে হবে।

এরপর পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, আপনি বলুন, বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণসময় কোন পরিবার বা ফোরাম ছিল? তখন নিজেদেও মধ্যে কোন ঝামেলা হলে অগ্রজদেও মধ্যস্থতায় দ্রুত সব মিটে যেত। কারণ তাদের লক্ষ্য ছিল চলচ্চিত্র। অন্য কিছু নয়।

অন্যদিকে চলচ্চিত্র ফোরামের বিষয়ে তিনি বলেন,  ‘ফোরাম’ গঠনের বাস্তবতা কিন্তু তৈরী হয়েছিল। কারণ আপনি যদি ২ জনকে নির্যাতন করেন ৫০ জনের মধ্যে তখন নির্যাতিতই চুপই থাকে। কিন্তু যখন ২০ জনকে অন্যায় আচরণের শিকার তখন কিন্তু ৫০ জনের শক্তি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। যেমন আমার বেলায় যা হয়েছিল সেটা না হলেও পারত।

Tags: চলচ্চিত্র পরিবারচলচ্চিত্র ফোরামবাপ্পারাজরাজ্জাক
Previous Post

উইকেট বুঝতে যায় বেলা

Next Post

উচ্চ আদালতকে ঘিরে বর্তমান পরিস্থিতি কি সংকটজনক?

Next Post
উচ্চ আদালত বিষয়ক পরিস্থিতি নিয়ে চিন্তিত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ আদালতকে ঘিরে বর্তমান পরিস্থিতি কি সংকটজনক?

বিশ্ব নেতাদের ভাষণ ও আলোচনা, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুচি'র তীব্র সমালোচনায় আইরিশ গায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT