চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের উন্নতির জন্য ভালো পরিচালক ও প্রযোজক দরকার: শাবনূর

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
4:05 অপরাহ্ন 09, জানুয়ারি 2018
in বিনোদন
A A
শাবনূর

শাবনূর

একসময়ের দাপুটে চিত্রনায়িকা শাবনূর এখন চলচ্চিত্রে নিয়মিত নন। স্বামী, সন্তান সঙ্গে সংসার এই ‘স’ তে আটকে আছেন তিনি। প্রায় পাঁচবছর পর একদশক আগের এই শীর্ষ নায়িকা অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার (১২ জানুয়ারি)। নতুন ছবি মুক্তি উপলক্ষে সোমবার সংবাদ সম্মেলনের শেষ দিকে হাজির হয়েছিলেন শাবনূর। তখন চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন শাবনূর…

কেমন আছেন আপা?

আমি ভালো নেই। ঠাণ্ডা লেগেছে, শরীর খারাপ। বিছানা থেকে উঠতে পারছিলাম না, বাসা থেকে অনেক কষ্টে বের হয়েছি।

২০১৩ সালের ২০ সেপ্টেম্বর আপনার অভিনীত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিটি মুক্তি পেয়েছিল। প্রায় পাঁচ বছর পর আবারো রুপালী পর্দায় আসছেন। কেমন লাগছে?

দুঃখের বিষয় হচ্ছে, এই ছবির পরিচালক এম এম সরকার বেঁচে নেই। উনি আমার পাশে থাকলে ভালো লাগত। কারণ উনি আমাকে ভীষণ ভালোবাসতেন, মা বলে ডাকতেন। তবে একদিক থেকে ভালো লাগছে এই ভেবে যে, লম্বা সময় পর আবারো আমার ছবি মুক্তি পেতে যাচ্ছে। এটা নিশ্চয় আমার জন্য আনন্দের বিষয়। আমার অনেক দর্শক রয়েছেন, যারা হলে গিয়ে ছবি দেখেননা। তাদেরকে বলছি, আপনারা হলে গিয়ে এই ছবিটি দেখুন।

‘পাগল মানুষ’ ছবিতে নতুন নায়ক শায়ের খানের সঙ্গে কাজ করে কেমন লেগেছে?

ছেলেটা ফিল্মে একেবারেই নতুন। আমার সঙ্গে ছবি করবে বলে সেই সময়ে অনেক রিকুয়েস্ট করেছিল। সবদিক থেকে চিন্তা করে দেখেছিলাম যে, ওর সাথে কাজ করা যায়। শেষমেশ ভালোই হয়েছে কাজটি। কাজ করে মনে হয়েছে, সে বেশ পরিশ্রমী। নতুন হিসেবে কিছু ভুল ত্রুটি ছিল। সুধরে নিয়েছি।

‘পাগল মানুষ’ মুক্তি পেতে এত সময় লাগলো কেন? আপনি ঢাকা-অস্ট্রেলিয়া আসা যাওয়ার মধ্যে ছিলেন সে জন্য?

না না। পরিচালক যখন বেঁচে ছিলেন, তিনি আমার কাছে যখন সময় চেয়েছিলেন আমি দিয়েছিলাম। আসলে উনি মারা যাওয়ার কারণে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। এতগুলো বছর পর আবারো ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এটাই বড় কথা। লম্বা সময় নেয়ায় ছবিতে কোনো ক্ষতি হয়েছে বলে আমার মনে হয়না। আমি আমার কাজটি ঠিকভাবে করেছি।

সিনেমা হলে গিয়ে এই ছবিটি দেখবেন?
শরীর ভালো থাকলে অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখব। শুধু আমার ছবি নয়, অন্যান্য নায়ক-নায়িকাদের ছবিও আমি হলে গিয়ে দেখি। আর বড় স্ক্রিনে ছবি দেখতে আমার খুব ভালো লাগে।

শোনা যায়, নতুনভাবে চলচ্চিত্রে ফেরার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন। আপনার এই প্রস্তুতি শেষ হবে কবে?

এখনই ছবি করার কথা ছিল। কিন্তু কিছুদিন আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অনেক ভোগান্তি সহ্য করেছি। সেজন্য এখন আমার আর কাজে ফেরা হলো না।

পরিচালনা এবং প্রযোজনায় আসবেন বলে শোনা গিয়েছিল…
ইচ্ছে তো আছেই। শিগগির হচ্ছে না। তবে পরিচালনায় আসার ব্যাপারটি মাথায় রয়েছে। সময় হলে আরো কিছু জানাবো। তবে আরো বছরখানেক সময় লাগবে। এটা আমার অনেক দিনের ইচ্ছে। আর আমার ইচ্ছেগুলো দেরিতে হলেও পূরণ করার চেষ্টা করি। তাছাড়া আমার বাচ্চাটাও অনেক ছোট।

আপনার সমসাময়িক মৌসুমী, পূর্ণিমা, পপির মতো নায়িকারা বড়পর্দা থেকে ছোট পর্দায় কাজ করছেন। আপনার এমন ইচ্ছে আছে কিনা…

ছোটপর্দা অনেক ভালো মিডিয়া। সেখানে কাজে খারাপের কিছু দেখিনা। এখনো আমি এমন সিদ্ধান্ত নেইনি। কখনো ছোটপর্দায় কাজ করলে নিজের প্রডাকশন থেকেই করবো। সেটা পরিচালনা, প্রযোজনা করতে পারি। কিন্তু নিজে কাজ করার চিন্তা এখনো করিনি। তাছাড়া কেউ বড় স্থান থেকে ছোট স্থান আসতে চায় না। আমিও তেমনটাই। তবে এই মাধ্যমে কাজকে খারাপের কিছু দেখিনা। এখন আপাতত এই ইচ্ছে নেই। যদিও করি তবে শিল্পী নিয়ে নির্মাণ করবো।

২০১৮ সালটা চলচ্চিত্রের জন্য কেমন যাবে বলে আপনি মনে করেন?

ভালো কাজ করলে রেজাল্ট ভালো পাওয়া যাবে। খারাপ করলে ফল খারাপ হবে। সেটা চলচ্চিত্র হোক আর যাই হোক। ভালো টিম ওয়ার্ক থাকলে ভালো ছবি নির্মাণ সম্ভব। সবচেয়ে বড়কথা হচ্ছে, চলচ্চিত্রের উন্নতির জন্য ভালো পরিচালক ও প্রযোজক দরকার। তারা ভালো হলেই শিল্পীর কাছ থেকে ভালো কাজ আদায় হবে।

নতুন বছরে আপনার পরিকল্পনা…
আমার মা দেশে নেই। অস্ট্রেলিয়াতে গেছেন। উনি দেশে ফিরলে বাকি চিন্তা। এর আগে কোনো প্ল্যানিং নেই।

Tags: প্রযোজকশাবনূর
Previous Post

বাংলা একাডেমি কি তাদের প্রতিষ্ঠাকালীন কর্মসূচি থেকে সরে এসেছে?

Next Post

ঢাকা উত্তরে ২০ দলীয় জোটের একক প্রার্থী: রিজভী

Next Post

ঢাকা উত্তরে ২০ দলীয় জোটের একক প্রার্থী: রিজভী

চীন-ইরানি তেলের ট্যাঙ্কার-বাংলাদেশি নিখোঁজ-তেল পরিষ্কার

চীন উপকূলে পুড়ছে ট্যাঙ্কার, এখনো নিখোঁজ দুই বাংলাদেশি ক্রু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT