চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমক নিয়ে হাজির হলো স্যামসাং গ্যালাক্সি নোট ৮

চ্যানেল আই টেক by চ্যানেল আই টেক
2:49 অপরাহ্ন 24, আগস্ট 2017
in তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যালাক্সি নোট সিরিজের নতুন ফ্যাবলেট গ্যালাক্সি নোট ৮ বাজারে আনার ঘোষণা দিল স্যামসাং। বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল ডিভাইসটি। আনুষ্ঠানিক ঘোষণার আগেই এর বেশ কিছু ফিচারও ফাঁস হয়েছিল অনলাইনে।

গত বছর বাজারে আসা নোট ৭ দিয়ে আশানুরূপ ব্যবসা করতে পারেনি স্যামসাং। ব্যাটারি বিস্ফোরণ কেলেঙ্কারিতে নোট ৭ স্যামসাংকে প্রায় ডুবিয়েই দিয়েছিল। আর তাই এই ডিভাইসটি দিয়ে ক্রেতাদের আবারও নোট সিরিজে ফেরাতে অতুলনীয় সব ফিচার যুক্ত করেছে স্যামসাং।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে ৬.৩ ইঞ্চি কোয়াড হাই ডেফিনেশন প্লাস সুপার অ্যামোলেড ‘ইনফিনিটি’ ডিসপ্লে যার রেজ্যুলেশন ২৯৬০x১৪৪০ পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি ৫২১ পিপিআই। ডিসপ্লেতেই বড় চমক দেখিয়েছে স্যামসাং। অবশ্য চমকের সবই তো এখনও বাকি রয়ে গেছে।

ডিভাইসটিতে থাকছে অক্টা কোর প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত অন্যান্য দেশে চিপসেট হিসেবে থাকবে এক্সিনোস ৮৮৯৫। ৬ গিগাবাইট এলপিডিডিআর৪ র‍্যাম থাকছে এতে। স্টোরেজের ভিত্তিতে ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবির তিনটি আলাদা ভ্যারিয়েন্টে বাজারে আসবে নোট ৮।

দুটি নারী স্মার্টফোন দিয়ে শহরের আকাশ ও ভবন দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যামেরা ফিচারে আসা যাক। বিভিন্ন স্মার্টফোন ব্রান্ড ইতোমধ্যেই তাদের ডিভাইসগুলোতে ডুয়েল রিয়ার ক্যামেরার চমক দেখালেও স্যামসাং এখানে একেবারেই নতুন। এই ডিভাইসটি দিয়েই ডুয়েল ক্যামেরার চমক দেখাতে শুরু করল স্যামসাং। এতে থাকছে দুটি ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর প্রথমটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে যার অ্যাপার্চার এফ/১.৭। অন্যটিতে আছে টেলিফটো জুম লেন্স যার অ্যাপার্চার এফ/২.৪। দুটি ক্যামেরাতেই থাকছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার। আরও থাকছে এফ/১.৭ অ্যাপার্চারের ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ডিভাইসটিতে ডুয়েল ক্যাপচার মোড নামের একটি ফিচার রয়েছে যার মাধ্যমে দুটি রিয়ার ক্যামেরা ব্যবহার করে একই বস্তুর আলাদা দুটি ছবি তোলা যাবে যার একটি হবে ক্লোজআপ শট এবং অপরটি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড নিয়ে ওয়াইড অ্যাঙ্গেল শট।

স্যামসাং গ্যালাক্সি নোট ৮

অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট চালিত গ্যালাক্সি নোট আটে থাকছে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং তারবিহীন চার্জিং প্রযুক্তি।

এতোসব ফিচারে ঠাঁসা এই ডিভাইসটি আজ থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অগ্রিম বুকিং দেওয়া যাবে। তবে অন্যান্য দেশের বাজারে কবে থেকে ডিভাইসটি পাওয়া যাবে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি স্যামসাং। এর মূল্য ধরা হয়েছে ৯৩০ মার্কিন ডলার।

Previous Post

ফজিলাতুন্নেসা মুজিবের রাজনৈতিক প্রজ্ঞা

Next Post

বন্যা দুর্গতদের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
সিলেটের আতিয়া ভবনে নিহতের স্বজনদের চেক প্রদান করছেন প্রধানমন্ত্রী।

বন্যা দুর্গতদের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

প্রাভা ফ্যামিলি হেলথ সেন্টার উদ্বোধন, অতিথি ও অতিথিনীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযুক্তি নির্ভর প্রাভা ফ্যামিলি হেলথ সেন্টারের যাত্রা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT