চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমক নিয়ে আসছে বন্যার ‘সারা বছরের গান’

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
5:43 অপরাহ্ন 11, এপ্রিল 2017
in বিনোদন
A A
রেজওয়ানা চৌধুরী বন্যা

রেজওয়ানা চৌধুরী বন্যা

নববর্ষে উপহার পেতে কার না ভালো লাগে? কিন্তু উপহার হিসেবে যদি পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি? সাথে বাংলা বছরের ক্যালেন্ডার? আরও যদি পাওয়া যায় রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া ১২টি রবীন্দ্রসংগীত!

রবীন্দ্রপ্রেমীদের জন্য এমন সব উপহার নিয়ে আসছে ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড। বাংলা বছরের (১৪২৪ সাল) প্রথম দিন ‘সারা বছরের গান’ শিরোনামে অ্যালবাম বাজারে আনছে ইমপ্রেস অডিও ভিশন। এতে রয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া ১২টি রবীন্দ্রসংগীত। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন দেবজ্যোতি মিশ্র। অ্যালবামটি উন্মোচিত হবে পহেলা বৈশাখ, ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানের মঞ্চে। সূর্যোদয়ের সাথে সাথে অনুষ্ঠানটি শুরু হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে।

অ্যালবাম নিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘রবীন্দ্রনাথের গান নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। তবে এই প্রথম কোনো অ্যালবাম পূর্ণাঙ্গ বাংলা টেবিল ক্যালেন্ডারের আদলে করা হয়েছে। আর এই ক্যালেন্ডারে আছে স্বয়ং রবীন্দ্রনাথের আঁকা ১২টি চিত্রকর্ম। যা শ্রোতারা সংরক্ষণে রাখতে পারবেন। এ ছাড়া দেবজ্যোকি মিশ্র গুণী সংগীত পরিচালক। আমি আশা করছি সবমিলিয়ে অ্যালবামটা সবার ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন, তাদের নববর্ষের উপহার হিসেবে একটা করে সিডি দেওয়া হবে। নতুন বছরে এটা নিশ্চয়ই তাদের জন্য বড় উপহার।

এনআরবির নিবেদনে অ্যালবামে ‘তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে’, বঁধু তোমায় করব রাজা’, ‘সেই ভালো সেই ভালো’, ‘দ্বীপ নিভে গেছে মম নিশীথসমীরে’, ‘আমার প্রাণের মাঝে সুধা আছে’, ‘দেখো সখা ভুল করে ভালোবেসো না’সহ ১২টি রবীন্দ্রসংগীত থাকবে।

Tags: রেজওয়ানা চৌধুরী বন্যা
Previous Post

মিরাজকে ডাকছে সিপিএল

Next Post

অপুর মুখে হাসি

Next Post
অপু বিশ্বাস

অপুর মুখে হাসি

মাশরাফির অনুরোধে রূপগঞ্জের অধিনায়ক মুশফিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT