চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমক নিয়ে আসছেন কণ্ঠশিল্পী ইমন খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 14, আগস্ট 2018
in বিনোদন
A A

‘আজও প্রতিরাত জেগে থাকি তোমার আশায়’ গানটি কথা নিশ্চয়ই মনে পড়ে! দুই বাংলায় মানুষের মুখে মুখে শোনা যায় গানটি। এই একটি গান দিয়েই তারকাখ্যাতি পেয়েছিলেন ইমন খান। গানটি পরে সিনেমাতেও ব্যবহার করা হয়। দুঃখ-কষ্ট, বেদনা, পাওয়া। না পাওয়ার কথা ফুটে ওঠে ইমন খানের প্রতিটি গানে।

মিশ্র ও এককসহ মোট ৪০টি অ্যালবামে গান করেছেন ইমন খান। এবার দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক হাত ধরে নতুন চমক নিয়ে আসছেন। তার গাওয়া নতুন গানটি হচ্ছে ‘ভুল মানুষের ঘর’।

রবিউল ইসলাম জীবনের কথায় গানটি সুর করেছেন মুহাম্মদ মিলন এবং সংগীতায়োজন এমএমপি রনি।স্যাড-রোমান্টিক গল্পে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানের মডেল হিসেবে দেখা যাবে তাহি এবং আলভী মামুনকে। সেখানে চমক হিসেবে থাকবে কণ্ঠশিল্পী ইমন খানের উপস্থিতি।

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী ইমন খান বলেন, গান করি মানুষের জন্য। গান মানুষকে হাসায়-কাঁদায়। আনন্দ দেয়। নতুন স্বপ্ন বুনতেও অনুপ্রাণিত করে। সাধ্যের সবটুকু সামর্থ্য দিয়ে গানটি করার চেষ্টা করেছি। কতোটা পেরেছি তা শ্রোতারাই বলবেন। তবে আমার বিশ্বাস শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

গানের বিকাশ ও স্রোতাদের চাহিদাকে মাথায় রেখে গান কয়েক বছর ধরে তৈরি করছে ধ্রুব মিউজিক স্টেশন। শিল্পী ইমন খানের নতুন এই মিউজিক ভিডিও পৃষ্ঠপোষক এই ধ্রুব মিউজিক স্টেশন। জানা গেছে, ১৬ আগস্ট গানটি প্রকাশ হবে ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে।

ধ্রুব মিউজিক স্টেশন কর্তৃপক্ষ মনে করে, ফোকগান বাংলা সংগীত এক অমূল্য ভান্ডার। বাংলা গানের এই রত্নভান্ডার গুলোকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) নিয়েছে এক দারুণ উদ্যোগ। প্রতিষ্ঠানটি খুলেছে ‘ধ্রুব মিউজিক কটেজ’ (ডিএমসি) নামে নতুন একটি ইউটিউব চ্যানেল।

ডিএমএস ‘ঈদ উৎসব ২০১৮’ উপলক্ষে ১৬ আগস্ট, বৃহস্পতিবার ‘ধ্রুব মিউজিক কটেজ’ (ডিএমসি)-এর ইউটিউব চ্যানেলেই অবমুক্ত করা হবে ‘ভুল মানুষের ঘর’ গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Tags: ধ্রুব মিউজিকমিউজিক ভিডিওলিড বিনোদন
Previous Post

চীনে রুপি ছাপানোর তথ্য অস্বীকার ভারতের

Next Post

বিসিবিতে আফজালুর রহমানের আত্মার শান্তি কামনা

Next Post

বিসিবিতে আফজালুর রহমানের আত্মার শান্তি কামনা

‘আনকাট’ সেন্সর পেল ‘নীল ফড়িং’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT