চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমক নিয়ে আসছেন ‘ইত্যাদি’র সেই আকবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 01, মে 2018
in বিনোদন
A A

২০০৩ সালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন আকবর। এরপর নায়িকা পূর্ণিমাকে মডেল বানিয়ে ‘হাত পাখার বাতাসে’ গানটির মাধ্যমে তারকাখ্যাতি পান এই গায়ক।

আকবরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দেশ ছাড়িয়ে আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়াতে গেয়েছেন তিনি। নতুন খবর হলো, অনেকদিন পর আবারো চমক নিয়ে আসছেন সেই আকবর। জনপ্রিয় এই গায়ক নতুন দুইটি গানে কণ্ঠ দিয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে আকবর বললেন, গতকাল (সোমবার) রাতে রাজধানীর একটি স্টুডিওতে গান দুটিও রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ঈদ উপলক্ষে মিউজিক ভিডিও আকারে দুটি গান প্রকাশ হবে।

আকবরের গাওয়া নতুন এই দুই গানের শিরোনাম ‘কানামাছি’ ও ‘মাটির পরী’। দুটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন মাহফুজ ইমরান এবং সংগীতায়োজন করেছেন ভারতের নাজমূল হক। আই মিউজিকের ব্যানারে গান দুটি প্রকাশ হবে মিউজিক ভিডিও আকারে-জানালেন আকবর।

তিনি আরো বলেন, রোজার মধ্যেই মোবাইলে কলার টিউন হিসেবেও শোনা যাবে। মিউজিক ভিডিওতে নতুনত্বের ছোঁয়া পাওয়া যাবে।

এখনও পর্যন্ত ‘একদিন পাখি উড়ে’, ‘হাত পাখার বাতাসে’, ‘হঠাৎ দেখা, ‘ইচ্ছে করে’, ‘বেদনার মেঘ’, ‘চাঁদ রূপসী’ নামে ছয়টি একক অ্যালবাম প্রকাশ করেছেন আকবর। এছাড়া এন্ড্রু কিশোর, মনির খান, এসডি রুবেলের মতো শিল্পীদের সঙ্গে ৩৫টির বেশি একক অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, ‘বাবার জন্য যুদ্ধ’ এবং ‘কঠিন পুরুষ’ নামের দুই সিনেমায় গেয়েছেন আকবর। তার গাওয়া গানে ঠোঁট মিলিয়ে ছিলেন প্রয়াত নায়ক মান্না।

এখন সিনেমার গান কণ্ঠ দেয়া না হলেও আকবরের ব্যস্ততা স্টেজ শো নিয়ে।

আকবর বলেন, ‘আমি এখন খুব ভালো আছি। আমার রোজগারের উৎস হচ্ছে স্টেজ শো। ২৩ তারিখ পাবনাতে গান করেছি। আগামী ৪ মে যশোরে গাইবো। এছাড়া নাটোর, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলাতে গান করছি।

স্ত্রী ও এক কন্যাসন্তান নিয়ে ঢাকাতেই থাকেন আকবর। তার মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছেন।

‘আজ আমি যা কিছু করেছি বা হয়েছি সবটুকুর অবদান হানিফ সংকেত স্যারের। উনি আমাকে নতুনভাবে সৃষ্টি করেছেন। আমি এখন সচ্ছল। আগামীতে সবাই চাইলে আমি আবার সিনেমায় গান গাইব। সবার সহযোগিতা চাই। যতদিন বাঁচি গান নিয়ে থাকতে চাই।’ বলেন তিনি।

Tags: ইত্যাদিকণ্ঠশিল্পী আকবরমিউজিক ভিডিওলিড বিনোদন
Previous Post

বার্সেলোনাকে রিয়ালের অভিনন্দন

Next Post

বাঁচা-মরার ম্যাচে ফিজের দুয়ারে ফিরছে মুম্বাই?

Next Post

বাঁচা-মরার ম্যাচে ফিজের দুয়ারে ফিরছে মুম্বাই?

হালুয়া

শবে বরাতে নানা পদের মজাদার হালুয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT