চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবি ক্যাম্পাসে সাড়ে ১৪ ফুটের বিরাট এক অজগর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 15, মে 2019
in পরিবেশ, শিক্ষা
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ১৪ ফুট ৬ ইঞ্চির বিরাট এক অজগর উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত গরম এবং খাবারের সন্ধানে ওই অজগরটি জঙ্গল ছেড়ে ক্যাম্পাসের সমতলে নেমে আসে বলে জানা গেছে।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ হাসানের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানান: দুইদিন পরিচর্যা শেষে মঙ্গলবার দুপুরে অজগরটিকে অবমুক্ত করা হয়।

ড. মাহবুবুর রহমান বলেন: গত ১১ তারিখে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের কাছ থেকে স্থানীয় লোকজন অজগরটিকে উদ্ধার করে। পরে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ হাসান খবর পেয়ে অজগরটিকে  দুর্বল ও আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের স্ন্যাকস হাউজে রেখে দুই দিন ধরে পরিচর্যা করেন। এর পরিপ্রেক্ষিতে অজগরটি সুস্থ হওয়ার পর মঙ্গলবার দুপুরের দিকে কাছের একটি পাহাড়ে অবমুক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ে ওই ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ভয়ভীতি কাজ করছে কি না জানতে চাইলে তিনি বলেন: অজগররা খুব শান্ত প্রকৃতির, খুব সহজে আক্রমণ করে না। হয়তো খুব ক্ষুর্ধাত থাকায় অজগরটি লোকালয়ে খাবারের সন্ধানে নেমে এসেছে। তবে এ নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক ও ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিস্ট রাজীব নন্দী চ্যানেল আই অনলাইনকে বলেন: সবুজ পাহাড়ি ও সমতল এলাকা এবং ঝর্ণাবেষ্টিত এই বাইশ শত একরের ক্যাম্পাসটি ইন্দোবার্মা হটস্পটের ভৌগলিক অবস্থানের কারণে এখানে অজগর, ব্যাঙ, হরিণের অবাধ আবাস। এই ক্যাম্পাস থেকেই রেকর্ড হয়েছে পৃথিবীর সর্বশেষ প্রজাতির ব্যাঙ এবং বিলুপ্তপ্রায় একটি অর্কিড। তাই এই ক্যাম্পাসকে প্রাকৃতিক অভয়ারণ্য ঘোষণা দেয়ার জন্য জোর দাবি জানাই। যদিও এসব খবর মূলধারার গণমাধ্যমে উপেক্ষিত থাকে।

Tags: অজগরচট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
Previous Post

উড়ন্ত সূচনায় শতরান পেরিয়ে বাংলাদেশ

Next Post

ভারতের গুয়াহাটিতে শপিং মলের কাছে বিস্ফোরণ, আহত ৬

Next Post

ভারতের গুয়াহাটিতে শপিং মলের কাছে বিস্ফোরণ, আহত ৬

বড় লক্ষ্য পেয়ে আগ্রাসী বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT