চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবি’র ক্রিমিনোলজি বিভাগে নতুন সভাপতির যোগদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 18, মে 2022
in শিক্ষা
A A
চবি’র ক্রিমিনোলজি বিভাগে নতুন সভাপতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগে সভাপতি হিসেবে যোগ দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার তিনি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি বলেন: দায়িত্ব পালন অত্যন্ত চ্যালেঞ্জ ও রোমাঞ্চকরও বটে। চ্যালেঞ্জ এই কারণে যে শিক্ষা ও গবেষণায় বিভাগে গতিশীলতা আনতে প্রচুর পরিশ্রম ও সতর্ক থাকতে হবে। ওয়ার্কশপ, সেমিনার, পাবলিক লেকচার আয়োজনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম সচল রাখতে পরিকল্পিত কৌশলের বিকল্প নেই।

সাখাওয়াত হোসেন জানান, রোমাঞ্চকর এ অর্থে যে বিভাগের অগ্রগতির স্বার্থে বৈশ্বিক চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য নতুন নতুন অভিজ্ঞান অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন।

সাখাওয়াত হোসেন এ বিভাগে ২০১৮ সালে প্রভাষক হিসেবে নিয়োগ পান। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে তিনি কৃতিত্বের সাথে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ হতে ২০১২ সালে স্নাতক এবং ২০১৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ। এছাড়া তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক ও দেশীয় গবেষণা প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করেছেন। শিক্ষক ও গবেষক হিসেবে তার প্রকাশিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা আর্টিকেলের সংখ্যা ১২টি। গবেষণার বিষয়বস্তু সন্ত্রাসবাদ, রাজনৈতিক অপরাধ, অপরাধ তদন্ত, পুলিশিং ও মানবাধিকার সম্পর্কিত। তার প্রকাশিত বইয়ের সংখ্যা দুইটি, তিনি সমসাময়িক বিষয় নিয়ে কলাম লিখছেন জাতীয় দৈনিকে। এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় লিখছেন। তিনি দেশী-বিদেশী আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Previous Post

মুশফিকের উদাত্ত আহবান

Next Post

এএফসি কাপে জয়ে শুরু বসুন্ধরার

Next Post
বসুন্ধরা এফসি খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি কাপে জয়ে শুরু বসুন্ধরার

বাংলাদেশের একজন নারী ও একজন পুরুষ আলোচনায় বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ছাদকৃষি নাগরিক দায়িত্বের অংশ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT