চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবিতে সুভাষ দত্তকে নিয়ে তথ্যচিত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 10, মে 2017
in শিক্ষা
A A

ষাটের দশক থেকে বাংলা চলচ্চিত্রের এক পরিচিত মুখ সুভাষ দত্ত। দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক। চলচ্চিত্র শিল্পে তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার ও শিল্প নির্দেশক ছিলেন। জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছিল তার সৃজনশীল কর্মের ঈর্ষণীয় সাফল্য।

২০১২ সালের ১৬ই নভেম্বর তিনি পাড়ি জমান না ফেরার দেশে। খ্যাতিমান এই অভিনেতার জীবনের বৈচিত্রময় কাহিনী নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সুতরাং থেকে বেগম রোকেয়া’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী।

এদিন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সেমিনার কক্ষে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে সেমিনারে তথ্যচিত্র প্রদশর্নী উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক সালমা আহমেদ।

এতে সুভাষ চন্দ্র দত্তের জীবনকর্ম, বেড়ে ওঠা, ভালো লাগা, মন্দ লাগা নিয়ে ১৯৬৪ সাল থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হবে।

সুভাষ দত্ত পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘সুতরাং’ (১৯৬৪)। চলচ্চিত্রটি ১৯৬৪ সালে বাংলাদেশের স্বাধীনতাপূর্ব সময়ে বাংলা ভাষার চলচ্চিত্র হিসেবে মুক্তিলাভ করে। চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি তিনি নিজেই এই চলচ্চিত্রে গ্রামের ছেলের চরিত্রে অভিনয় করেছেন। মুক্তির পর এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক চলচ্চিত্র সম্মাননা লাভ করে। ১৯৬৫ সালে ফ্রাংকফুর্ট চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করে।

দিনটি স্মরণ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই আয়োজন।

Tags: সুভাষ দত্ত
Previous Post

বোলিংয়েও দাপট দেখাচ্ছে বাংলাদেশ

Next Post

মাশরাফিদের ব্যাটে-বলে উজ্জ্বল এক দিন

Next Post

মাশরাফিদের ব্যাটে-বলে উজ্জ্বল এক দিন

হেরেও ফাইনালে রিয়াল, অপেক্ষায় জুভেন্টাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT