চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ দিনেই জয়ের ক্ষণ গুনছে ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 27, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, মাঠে খেলা চলমান।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রানাডা টেস্টের বাকি আরও দুদিন। তৃতীয় দিনে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। স্কোরবোর্ডে ১০৩ রান তুলতে হারিয়েছে ৮ উইকেট। এপর্যন্ত ১০ রানের লিড নেয়া দলটির হাতে বাকি ২ উইকেট। চতুর্থ দিনেই সফরকারীদের হারানোর ক্ষণ গুনছে ক্রেগ ব্র্যাথওয়েটের দল।

ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইংলিশদের তোপের মুখে জসুয়া ডি সিলভার ক্যারিয়ারের প্রথম শতকে ৯৭ রানের লিড নেয় ক্যারিবিয়ানরা। পরে বল হাতে সফরকারীদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন কাইল মেয়ার্স। তৃতীয় দিন শেষে তাই নাকে জয়ের গন্ধ।

১৩ ওভারে ৯ রানে ৫ উইকেট নেয়া মেয়ার্স দিনশেষে বলেছেন, ‘দল সবসময় এই জয়টি চেয়েছিল, তাই সতীর্থরা সিদ্ধান্ত নিয়েছিল— আমরা এই ইনিংসে সবকিছু দিবো এবং সেটি কার্যকর হয়েছে।’

প্রথম ইনিংসের মতো সাকিব মাহমুদ, জ্যাক লিচরা দ্বিতীয় ইনিংসে বড় জুটি না আনতে পারলে নিশ্চিত পরাজয়ের মুখে জো রুটের দল। চতুর্থ দিনে হার এড়ানোর লক্ষ্যে ক্রিস ওকস ব্যাট করবেন ৯ রানে, তাকে সঙ্গ দেবেন ১০ বলে ১ রান করা জ্যাক লিচ। সফরকারীদের শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে ড্রেসিংরুমে আছেন সাকিব মাহমুদ।

তিন টেস্টের সফরে ব্রিজটাউন টেস্ট ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। পরে নর্থ সাউন্ড টেস্টেও ড্র মেলে। শেষ তথা তৃতীয় টেস্ট অঘোষিত সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে। সিরিজে এখনও ০-০ ব্যবধানে আছে দুদল।

গ্রানাডায় ইনিংসের শুরুতে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। মেয়ার্স-সেলস-জোসেফের তোপে ৯০ রান তুলতে হারিয়ে ফেলে ৮ উইকেট। শেষ উইকেট জুটিতে ৯০ রান এনে দলকে রক্ষা করেন সাকিব মাহমুদ (৪৯ রান) ও জ্যাক লিচ (৪১ রান)। সফরকারীরা শেষ পর্যন্ত থামে ২০৪ রান জমা করে।

ব্যাটে নেমে ৫০ রান পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন ক্যারিবিয়ান দুই ওপেনার। স্বাগতিক অধিনায়ক ব্র্যাথওয়েট ১৭ রান করে ফিরলে পরের ৪৫ রান তুলতে দল হারায় শুরুর ৬ উইকেট।

ধ্বসের মুখে পড়ার পর মেয়ার্স-জোসেফ-রোচকে নিয়ে পাড়ি দেন জসুয়া ডি সিলভা। ২৯৭ রান সংগ্রহে তার অবদান থাকে ১০০ রানের। ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটারের ১৫ টেস্টের ক্যারিয়ারে প্রথম শতক। তার অপরাজিত শতরান ছাড়ানো ইনিংসে ৯৭ রান এগিয়ে থামে দল।

ক্যারিবিয়ানদের লক্ষ্য ছুঁড়তে নেমে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি করে ইংলিশরা। অতিথি দলটির বিপক্ষে শুরু থেকেই দাপট চালান মেয়ার্স-জোসেফ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ইংল্যান্ডের ভিত নড়িয়ে দেন ডানহাতি মিডিয়াম পেসার মেয়ার্স। তার প্রথম ফাইফারের দিনে ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার জ্যাক লিচ। ২২ রান আসে জনি বেয়ারস্টোর ব্যাটে।

বাকিদের কেউ পারেননি দুই অঙ্ক ছুঁতে। ১০৩ রানে ৮ উইকেট হারানো দলটিকে এবার সম্মানজনক লক্ষ্য এনে দিতে লড়ছে ইংলিশদের টেল এন্ডার। আগের দুই টেস্টের মতো হচ্ছে না গ্রানাডা টেস্ট। ফল আসবে নিশ্চিত।

Tags: ইংল্যান্ডজো রুটব্রাথওয়েটলিড স্পোর্টস
Previous Post

পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ্‌ করতে পারবে সৌদি নারীরা

Next Post

রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় বন্ধ চেয়ে রিট

Next Post
গাইবান্ধা জেলা আদালত ভবনের সামনে প্রতীকী চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় বন্ধ চেয়ে রিট

ক্রিকেটার বিজয়ী হয়ে ব্যাট উঁচু করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেএসপিতে বিজয়ের ১৮৪, প্রাইম ব্যাংক ৩৮৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT