চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে দিল্লির মানের ফর্টিস হার্ট হসপিটাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 25, মার্চ 2017
in স্বাস্থ্য
A A

ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের সহযোগিতায় এএফসি হেলথ লিমিটেড চট্টগ্রামে কার্ডিয়াক হাসপাতাল চালু করেছে। খুলনার পর এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট, চট্টগ্রাম হচ্ছে এএফসি হেলথের দ্বিতীয় উদ্যোগ।

চট্টগ্রামের ও. আর. নিজাম রোডে অবস্থিত হাসপাতালটি যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান এবং ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট, ইন্ডিয়ার চেয়ারম্যান ডা. অশোক শেঠ।

হৃদপিণ্ড সম্পর্কিত যে কোনো সমস্যায় হাসপাতালটি চট্টগ্রাম ও আশেপাশের জেলাগুলোর হৃদরোগীদের জন্য ওয়ান-স্টপ সেবাকেন্দ্র হিসেবে কাজ করবে বলে উদ্যোক্তারা আশা করছেন। তারা বলছেন, বিশ্বমানের কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জনদের সমন্বয়ে হাসপাতালটি দ্রুত হার্টের রোগ সনাক্তকরণ এবং সে অনুযায়ী মেডিক্যাল বা সার্জিক্যাল চিকিৎসা সেবা দেবে।

চট্টগ্রামবাসীর হৃদরোগ সম্পর্কিত সব ধরণের মেডিক্যাল এবং সার্জিক্যাল সেবার প্রয়োজনে ৫২ শস্যাবিশিষ্ট হাসপাতালে রয়েছে দু’টি অত্যাধুনিক ক্যাথ ল্যাব এবং চট্টগ্রাম শহরের প্রথম মড্যুলার অপারেশন থিয়েটার। এছাড়া আন্তর্জাতিক মানের জরুরি সেবাকেন্দ্র, সিসিইউ, আইসিসিইউ এবং ডায়ালাইসিস সেন্টারের সেবা থাকছে দিনের ২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে ডা. অশোক শেঠ বলেন, এ হাসাপাতালে দিল্লির সব প্রটোকল অনুসরণ করা হবে এবং দিল্লির সমমানের সেবা নিশ্চিত করা হবে। হাসপাতালের সেবার মানের উৎকর্ষতা বাড়াতে নিয়মিত নতুন নতুন টেকনোলজি এবং চিকিৎসা পদ্ধতি বিনিময় করা হবে বলেও নিশ্চয়তা দেন তিনি।

ডা. মশিউর রহমান তার বক্তব্যে এএফসি হেলথ লিমিটেড এবং ফরটিস এসকর্টস হার্ট ইন্সটিটিউট, ইন্ডিয়াকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, হার্টের চিকিৎসার জন্য এখন থেকে চট্টগ্রামবাসীকে আর বাইরে যেতে হবে না।

Previous Post

সরাসরি দেখুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

Next Post

জাবিতে মুক্তিযুদ্ধের স্মারক প্রদর্শনী শুরু

Next Post

জাবিতে মুক্তিযুদ্ধের স্মারক প্রদর্শনী শুরু

দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভারতের কাছে গুম করে দেয়া হচ্ছে: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT