চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে জেনারেল আজিজ আহমেদকে বিদায়ী সংবর্ধনা

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
8:46 অপরাহ্ন 16, জুন 2021
in চট্টগ্রাম, জনপদ
A A
চট্টগ্রামে জেনারেল আজিজ আহমেদকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদকে কর্নেল কমান্ড্যান্টের বিদায়ী সংবর্ধনা জানিয়েছে সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

আজ (বুধবার) চট্টগ্রাম সেনানিবাসস্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে পূর্ণ সামরিক মর্যাদায় তাকে এ বিদায় সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধিত অতিথি হিসেবে প্রধান অতিথির বক্তৃতায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জানান, ‘ফোর্সেস গোল-২০৩০’ এর আলোকে একটি আধুনিক এবং যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং রেজিমেন্ট অব আর্টিলারিতে অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে তিনি রেজিমেন্ট অব আর্টিলারি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সদস্যকে দেশপ্রেম এবং মহান মুক্তিযেুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে দেশের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান।

অনুষ্ঠানে রেজিমেন্ট অব আর্টিলারি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ২০১৮ সালের ৪ এপ্রিল রেজিমেন্ট অব আর্টিলারি এবং ১০ সেপ্টেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্ণেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

Tags: ইস্ট বেঙ্গল রেজিমেন্টজেনারেল আজিজ আহমেদবাংলাদেশ সেনাবাহিনীবিদায় সংবর্ধনা
Previous Post

দারাজের মাধ্যমে ইলেকট্রিক গাড়ি বিক্রি করবে এমজি বাংলাদেশ

Next Post

একদিনে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেলেন ৩ হাজার ৫৬৮ জন

Next Post
শিক্ষার্থীদের জন্য টিকা নেওয়ার জন্য ভ্যাকসিন সেশনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেলেন ৩ হাজার ৫৬৮ জন

শাইনপুকুর ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০৭ রান করেও গাজীকে হারাল শাইনপুকুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT