চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে গ্র্যান্ড ঈদ এক্সিবিশনে ‘সুজানাস ক্লোজেট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 26, জুলাই 2019
in লাইফস্টাইল
A A

বন্দরনগরী চট্টগ্রামের পাঁচতারা হোটেল র‌্যাডিসন ব্লু-তে শুরু হয়েছে ৩ দিনব্যাপী গ্র্যান্ড ঈদ এক্সিবিশন। দেশের দ্বিতীয় বৃহত্তম ওই শহরে চলমান এক্সিবিশনে চতুর্থবারের মতো অংশ নিয়েছে মডেল-অভিনেত্রী সুজানা জাফরের নিজস্ব ফ্যাশন হাউজ ‘সুজানাস ক্লোজেট’। 

জনপ্রিয় এই তারকা বর্তমানে আছেন সেখানেই। চট্টগ্রাম থেকে সুজানা চ্যানেল আই অইনলাইনকে বলেন, এই এক্সিবিশনে পাকিস্তানি, দিল্লী ও দুবাইয়ের এক্সক্লুসিভ কালেকশন সংগ্রহ করতে পারছেন ক্রেতারা।

দুবাইয়ের বিখ্যাত বোরকা পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, ঈদে ব্যবহারের জন্য আরামদায়ক ও গরমে ব্যবহার উপযোগী নারীদের বিভিন্ন পোশাক পাওয়া যাচ্ছে। এসব পোশাক নিজে পছন্দ করে এনেছি। বলছিলেন সুজানা।

কিছু কিছু ফেব্রিক্স দেশে এনে নিজেই ডিজাইন করেছেন বলে জানান সুজানা জাফর। তিনি বলেন, গত রোজার আগে প্রি-রমাদান এক্সিবিশনে অংশ নিয়ে ভালো ব্যবসা হয়েছিল। আশা করছি এবারও প্রত্যাশা পূরণ হবে। শুক্র-শনিবার ক্রেতারা বেশি আসেন। যদি কেউ এই এক্সিবিশন মিস করেন তবে ঢাকার বনানীর ১১ নাম্বার সড়কে ‘সুজানাস ক্লোজেট’ থেকে আমার কালেকশন সংগ্রহ করতে পারবেন।

এদিকে, দেশের নারী উদ্যোক্তাদের আরও স্বাবলম্বী করতে প্রতিবছর চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু হোটেলে বিভিন্ন এক্সিবিশন হয়ে থাকে। আয়োজন করে স্থানীয় এম এন্ড এম বিজনেস কমিউনিকেশন, যার কর্ণধার নারী উদ্যোক্তা নাদিয়া মোর্শেদ।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন ফ্যাশন হাউজ ও ডিজাইনারদের কালেকশনের সমাহার বসেছে। ২৫-২৭ জুলাই এই তিনদিন চলবে গ্র্যান্ড ঈদ এক্সিবিশন যেখানে ৩০টির মতো স্টল বসেছে। সকাল ১০ টা থেকে রাত ১০ পর্যন্ত এক্সিবিশন খোলা থাকছে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য।

গ্র্যান্ড ঈদ এক্সিবিশন উদ্বোধন করেন লিটল জুয়েলস স্কুলের প্রিন্সিপাল দিলরুবা আহমেদ, ভাইস প্রিন্সিপাল ফারজানাজ কাইয়ুমসহ স্থানীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা।  শুধু পোশাক নয়, দেশ ও বিশ্বের বিভিন্ন নামী ব্র্যান্ডের কসমেটিকস, জুয়েলারি সামগ্রীও এখানে পাওয়া যায়। মূলত এক্সিবিশনে নারী দেশের বিভিন্ন রুচিশীল নারী উদ্যোক্তারাই অংশ নেন।

Tags: সুজানা জাফরসুজানাস ক্লোজেট
Previous Post

বিজ্ঞানীদের মঞ্চে তারকাদের পরিবেশনা

Next Post

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

Next Post

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

মালিঙ্গাকে বিদায় জানানোর প্রস্তুতি চলছে কলম্বোতে। ভক্তদের ভালোবাসা প্রকাশ পাচ্ছে ব্যানারে

মালিঙ্গার বিদায়ী ম্যাচে আগে বল করবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT