চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চঞ্চল মাহমুদের চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
চঞ্চল মাহমুদের ছবি, ক্যামেরা হাতে, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় আক্রান্ত দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদের চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তার শুভানুধ্যায়ীরা।

চঞ্চল মাহমুদ লাইফ সাপোর্ট থেকে গতবার লড়াই করে ফিরতে পারলেও অর্থাভাবে এখন আর চিকিৎসা ব্যয় মেটাতে পারছেন না।

চঞ্চল মাহমুদের বন্ধু স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হওয়া এইচ এম ইব্রাহিম সেলিমের মেয়ে নুসরাত ইব্রাহিম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বর্তমানে চঞ্চল স্যার খুবই মানবেতর জীবনযাপন করছেন। তিনি আমাদের দেশের একজন সম্পদ, গুণী শিল্পী।  খ্যাতিমান এই আলোকচিত্রীর পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানো উচিত।’

নুসরাত ইব্রাহিম বলেন, ‘আমি নিজে ব্যক্তিগতভাবে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, শিল্পপতিদের কাছে চঞ্চল স্যারের চিকিৎসার বিষয়ে আলোচনা করেছি। কিন্তু কারও কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাইনি, কেউ সহযোগিতা করেননি।’

তিনি বলেন, দীর্ঘদিন ফটোগ্রাফি করে কত স্টার, সুপারস্টার আর মেগাস্টার তৈরি করেছেন চঞ্চল মাহমুদ। কিন্তু রয়ে গেছেন অন্তরালে। চিকিৎসা খরচ বহন করতে করতে আজকে নিঃস্ব তিনি। হৃদরোগ, কিডনির পাশাপাশি আরও শারীরিক জটিলতা আছে উনার। এই অবস্থাতেও এখন বাসাতেই আছেন।

সমাজে যারা বিত্তবান আছেন তাদের চঞ্চল মাহমুদের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান নুসরাত ইব্রাহিম।

২০২১ সালের ২১ আগস্ট চঞ্চল মাহমুদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসাপাতালে ‘লাইফ সাপোর্টে’ ছিলেন। এর আগেও চার বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এ আলোকচিত্রী; তার সঙ্গে ডায়াবেটিসের জটিলতাও রয়েছে।

চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে অন্যতম নাম। প্রায়  সাড়ে ৪ দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি। ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন। তার ছবি নিয়ে বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে। বাংলাদেশের অসংখ্য মডেল, অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি ছড়িয়েছেন।

তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি, প্রোব নিউজ, কমনওয়েলথ জার্নালিজম সোসাইটির সাথে যুক্ত আছেন।

Tags: আলোকচিত্রী চঞ্চল মাহমুদচঞ্চল মাহমুদলিড বিনোদন
Previous Post

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

সমালোচনায় ক্রিকেট ছেড়ে কোচিংয়ে পেইন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার কোচিংয়ে মনোযোগী, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমালোচনায় ক্রিকেট ছেড়ে কোচিংয়ে পেইন

প্রদীপ ও লিয়াকত পুলিশ কর্মকর্তা, দুজনই পুলিশ ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনহা হত্যা: খালাস চেয়ে হাইকোর্টে প্রদীপ-লিয়াকতের আপিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT