চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চঞ্চল চৌধুরীর সঙ্গে সিনেমা করতে চান ফারিয়া শাহরিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 20, নভেম্বর 2021
in বিনোদন
A A
ফারিয়া শাহরিন ও চঞ্চল চৌধুরী একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হিসেবে নতুন প্রজন্মের কাছে ‘আইডল’ চঞ্চল চৌধুরী। পর্দায় সব ধরনের চরিত্রে মানিয়ে নিতে সুনিপুণ অভিনয়ে মুগ্ধ করেন চঞ্চল, যা বারবার প্রমাণ করেছেন তিনি। অনেকে মনে করেন, চঞ্চলের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পারা প্রাপ্তির ব্যাপার।

সম্প্রতি আলোক হাসানের পরিচালনায় ‘কুহক কাল’ নাটকে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে ফারিয়া শাহরিন অনেকটা এভাবেই তার অনুভূতি প্রকাশ করলেন।

হয়তো সে কারণেই ফারিয়া জানালেন, সুযোগ পেলে চঞ্চলের সঙ্গে সিনেমাতে কাজ করতে চান। চ্যানেল আই অনলাইনকে ফারিয়া শাহরিন বলেন, চঞ্চল ভাইয়ার সঙ্গে কোনোদিন সিনেমা করতে পারলে খুশী হবো।

‘মনপুরা’, ‘মনের মানুষ’, ‘টেলিভিশন’, ‘আয়নাবাজি’, ‘দেবী’ সিনেমাগুলো চঞ্চল চৌধুরীকে সাফল্য এনে দিয়েছে। মাইলফলক এসব সিনেমার মাধ্যমে তিনি খ্যাতির চূড়ায় পৌঁছান।

 

ফারিয়া শাহরিন বলেন, এ ধরনের সিনেমা আমিও করতে চাই। এগুলো আমার ভালো লাগে। মনপুরায় তার অভিনয় দেখে কেঁদেছিলাম। তখন থেকে তিনি আমার প্রিয়। এখন তার সঙ্গে অভিনয় করছি।

গত জুনে সুমন আনোয়ারের পরিচালনায় মোশাররফ করিমের সঙ্গে ‘সাদা মানুষ’ নাটকের মাধ্যমে অভিনেত্রী হিসেবে প্রশংসা কুড়িয়েছিলেন ফারিয়া শাহরিন। তার আগে তাকে ‘অন্তরা’ চরিত্রের মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এনে দিয়েছিল কাজল আরেফিন অমি’র ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকটি।

সর্বশেষ এজাজ মুন্নার পরিচালনায় চঞ্চলের সঙ্গে ‘ডার্ক স্টোরি কফি’ নাটকে অভিনয় করেন ফারিয়া শাহরিন। এবার অভিনয় করলেন থ্রিলারধর্মী নাটক ‘কুহক কাল’ এ। গেল সপ্তাহে উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা আলোক হাসান জানান, ভালো একটি কাজ করতে চেয়েছি। চেষ্টার কমতি ছিল না। শিগগির একটি বেসরকারি টিভিতে নাটকটি প্রচার হবে।

ফারিয়া শাহরিন মনে করেন, অভিনয়ের বড় অংশ নির্ভর করে সহশিল্পীর রি-অ্যাক্টিং বা পারফর্মের উপর। তিনি বলেন, চঞ্চল ভাইয়ার অভিনয়ের ফ্যান আমি। তার সঙ্গে কাজ করলে অভিনয় অটোম্যাটিক ভালো হয়ে যায়। উনি যেভাবে অভিনয় করেন এতে সেরাটা দেয়া ছাড়া উপায় থাকেনা। প্রতিটি দৃশ্য শেষ করে তাকে জিজ্ঞেস করেছি, আমি কেমন অভিনয় করেছি।

ফারিয়া শাহরিন বলেন, তিনি আমার ভালো অভিনয়ের চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। চঞ্চল ভাই এও বলেছেন, সাজগোজ আর চেহারা কেউ দেখবে না। অভিনয়ে ফোকাস করতে। সবমিলিয়ে আমাদের ‘কুহক কাল’ কাজটা খুব সুন্দর হয়েছে।

Tags: অভিনয়চঞ্চল চৌধুরীনাটকফারিয়া শাহরিনমনপুরামনের মানুষলিড বিনোদনসিনেমা
Previous Post

টি-টুয়েন্টি খেলতে চেষ্টা করছে বাংলাদেশ

Next Post

নবান্ন উপলক্ষ্যে নন্দীগ্রামে মাছের মেলা

Next Post
নবান্ন উৎসবের নন্দীগ্রামে মাছের মেলা, মাছের দোকান ও দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

নবান্ন উপলক্ষ্যে নন্দীগ্রামে মাছের মেলা

চঞ্চল চৌধুরীর সঙ্গে সিনেমা করতে চান ফারিয়া শাহরিন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলেব্রেটি নয়, আর্টিস্ট হিসেবে চঞ্চলকে পেয়েছেন নির্মাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT