চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘোড়া জবাই করে মাংস বিক্রির দায়ে শিক্ষকসহ ৩ জনের জেল

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
9:33 পূর্বাহ্ন 31, আগস্ট 2019
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির দায়ে এক স্কুল শিক্ষকসহ তিন জনকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত এ ঘটনায় জড়িতদের মধ্য থেকে ৩ জনকে জেল-জরিমানা  করে।

দণ্ডিতরা হল: বিরল উপজেলার কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ১০ নং রানীপুকুর ইউপি’র কাজিপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম, একই গ্রামের আব্দুল কাইয়ুম এবং রায়হান।

বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: শুক্রবার দুপুরে রায়হানকে এবং সন্ধ্যায় অপর দু’জনকে আটক করা হয়। পরে সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবীর পশু জবাই আইনে তাদের সাজা দেন।

কাইয়ুম আর শফিকুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রায়হানকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর কারাদণ্ড প্রদান করা হয়।

ওসি গোলাম রসুল জানান: শুক্রবার সকালে বিরলের কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও একই গ্রামের আব্দুল কাইয়ুম একটি ঘোড়া জবাই করে। এরপর নিজেরা ওই ঘোড়ার কিছু মাংস রেখে বাকি মাংস দুইশ টাকা কেজি দরে বিক্রি করে।

ঘটনাটি বিরল প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার ফেসবুকে দিলে তা ভাইরাল হয়ে যায়। ঘোড়া জবাইয়ের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ প্রথমে রায়হানকে আটক করে। পরে সন্ধ্যায় এ ঘটনার হোতা শফিকুল ইসলাম ও আব্দুল কাইয়ুমকেও আটক করতে সক্ষম হয়।

Tags: ঘোড়া
Previous Post

জয়পুরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

Next Post

আলতাফ মাহমুদ স্মৃতি পদক পেলেন তিন গুণী

Next Post

আলতাফ মাহমুদ স্মৃতি পদক পেলেন তিন গুণী

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার অ্যাকাউন্ট হ্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT