চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘোড়ামারা আজিজ’সহ ৬ জনের রায় ঘোষণা চলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 পূর্বাহ্ন 22, নভেম্বর 2017
in আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাইবান্ধার সাবেক এমপি ও জামায়াত নেতা আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ‘ঘোড়ামারা আজিজ’সহ ৬ জনের রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের প্রথম অংশ পাঠ শুরু করেন বিচারক আবু আহম্মেদ জমাদার।

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া এটি ২৯তম রায়।

এই মামলার অন্য ৫ আসামী হলেন, মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আব্দুর রহিম মিঞা (৬২)।

মামলার ৬ আসামীর মধ্যে লতিফ ছাড়া অন্য সবাই পলাতক।

প্রসিকিউশন ও আসামীপক্ষের দ্বিতীয় দফা ‍যুক্তিতর্ক শুনানি শেষে গত ২৩ অক্টোবর এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। গত মঙ্গলবার ট্রাইব্যুনাল এই মামলার রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন।

আব্দুল আজিজসহ গাইবান্ধার এই ছয় জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয় ২০১৪ সালের ২৬ অক্টোবর। এরপর তদন্ত সংস্থা ২০১৫ সালের ২৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করলে প্রসিকিউশন শাখা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

২০১৬ সালের ২৮ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই ছয় আসামীর মানবতাবিরধী অপরাধের বিচার শুরু হয়।

Tags: যুদ্ধাপরাধীর বিচার
Previous Post

নগ্ন ছবি ফাঁসে বিব্রত জেনিফার লরেন্স

Next Post

আনসারুল্লাহ ‘জঙ্গি’ ভারতে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আনসারুল্লাহ ‘জঙ্গি’ ভারতে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ার

নারী পুরুষ

পুরুষের মাঝে নারী কী খুঁজে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT