চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় প্রস্তুতি কতোটুকু?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:45 অপরাহ্ন 08, নভেম্বর 2019
in সম্পাদকীয়
A A

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল এর কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় ইতোমধ্যে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিনে অন্তত ১২০০ পর্যটক আটকা পড়েছে। সাগরে মাছ ধরার ট্রলারগুলো উপকূলে ফিরে আসতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরো উপকূলীয় অঞ্চলে গুমোট আবহাওয়া বিরাজ করছে।

এর আগে ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় পূর্ব প্রস্তুতি থাকায় বাংলাদেশে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল এর ক্ষেত্রেও সেভাবে প্রস্তুত থাকতে হবে। এই ঘূর্ণিঝড়কে সামনে রেখে ইতোমধ্যে অবশ্য প্রসাশনের নানা উদ্যোগ লক্ষ্য করা গেছে।

উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জেলা প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারি ছুটির দিনেও দুর্যোগ ব্যবস্থা কমিটির সাথে সভা করেছেন। কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন, সিভিল সার্জন, ফায়ার সাভিস, রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে প্রস্তুত করা হয়েছে। সাগরে মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব এলাকার বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলার পাশাপাশি দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে মানুষের চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিক্যাল টিম গঠনসহ দুর্যোগ পরবর্তী সময়ে শুকনা খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করার কথাও সরকারের তরফে জানানো হয়েছে। এসব পদক্ষেপ অবশ্যই প্রসংশনীয়।

তবে সরকারের একার পক্ষে এই দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের মতো ঘূর্ণিঝড় বুলবুল বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া মোকাবিলা করা সম্ভব হবে বলেই আমাদের আশাবাদ। ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় বুলবুলবুলবুলসম্পাদকীয়
Previous Post

গান্ধী পরিবারের বিশেষ নিরাপত্তা প্রত্যাহার

Next Post

প্রাণোচ্ছল ‘ঢাকা লিট ফেস্ট’

Next Post

প্রাণোচ্ছল ‘ঢাকা লিট ফেস্ট’

কর্মী ছাঁটাই বন্ধ ও বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT