চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১২ জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 পূর্বাহ্ন 11, নভেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১২ জন হয়েছে। জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৪ থেকে ৫ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উঠতি আমন ফসলের। বঙ্গোপসাগরের পটুয়াখালী উপকূলে ৫৬ জন জেলেসহ ৪টি ট্রলার নিখোঁজ রয়েছে।

শনিবার রাত থেকে উপকূলে দুর্বল হয়ে আঘাত হানতে শুরু করে ঘূর্ণিঝড় বুলবুল। বুলবুলের আঘাতে পটুয়াখালীতে ৩ জন, খুলনায় ২ জন, সাতক্ষীরায় ২ জন, গোপালগঞ্জে ২ জন, বাগেরহাটে ১ জন, পিরোজপুরে ১ জন এবং মাদারীপুরে ১ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পটুয়াখালী, বরগুনা ও ভোলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আমন ধান, সবজি ফসল ও মাছের ঘের এর ক্ষতি হয়েছে। তবে তুলনামূলক বেশি ক্ষতি হয়েছে সাতক্ষীরায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে জেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমির আমন ধান, ১২শ’ হেক্টর জমির সবজি, ৫শ’ হেক্টর জমির সরিষা, ১শ’ ২০ হেক্টর জমির পান ও ২শ’ হেক্টর জমির কুল বাগান ক্ষতির শিকার হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার প্রায় ৬ হাজার চিংড়ি ঘের ভেসে গেছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় কয়েকটি জেলায় গাছপালা উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার অনেক জায়গায় টেলিযোগাযোগও বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

রাস্তা থেকে গাছপালা সরিয়ে সড়কগুলোকে চলাচল উপযোগী করতে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন।

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন এবার রেকর্ড সংখ্যক ২১ লাখ মানুষ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থায় নিয়েছিলো। আগাম প্রস্তুতি থাকায় প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলেও জানান তিনি।

Tags: ঘূর্ণিঝড়বুলবুল
Previous Post

‘স্টার অব দ্য ম্যাচ’ নাঈম শেখ

Next Post

বিক্ষোভের মুখে বলিভিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

Next Post

বিক্ষোভের মুখে বলিভিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

আমিরকে চেনা দায়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT