চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় গুলাব: সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঘূর্ণিঝড় গুলাবের ছবি, সমুদ্রের উপরে ঘূর্ণিঝড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘুর্ণিঝড় ‘গুলাব’ বাংলাদেশের উপকূলের সাড়ে ৫ শ’ থেকে ৬শ’ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে।

এটি আরও পশ্চিম দিকে আগ্রসর হয়ে ভারতের উড়িষ্যার উপকূলের দিকে ধাবিত হচ্ছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্রবন্দর সমূহকে দু’নম্বর দূরবর্তী সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিধ মো. খন্দকার হাফিজুর রহমান বাসসকে জানিয়েছেন, এটি বাংলাদেশের উপকূলে তেমন প্রভাব অথবা আঘাত হানার সম্ভাবনা নেই।

তিনি জানান, এর প্রভাবে উপকূলে দমকা হাওয়াসহ চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে।

আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘গুলাব’ আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে একই এলাকায় (১৮ ধশমিক ৪০ উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ২০ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল এবং এটি চট্টগ্রম সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

Previous Post

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে কোনো অর্জন নেই: ফখরুল

Next Post

‘এক্সট্র্যাকশন টু’ আসছে, টিজারে নিশ্চিত করলো নেটফ্লিক্স

Next Post
বাংলাদেশি সৈনিকের ছবি, যুদ্ধের প্রস্তুতি ও মনোভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

'এক্সট্র্যাকশন টু' আসছে, টিজারে নিশ্চিত করলো নেটফ্লিক্স

কনস্যুলেট টিম জেদ্দায় কারখানা ও এজেন্সি পরিদর্শন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় কারখানা ও এজেন্সি পরিদর্শনে কনস্যুলেট টিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT