চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো বেল্লাল

এনায়েতুর রহমান by এনায়েতুর রহমান
2:23 অপরাহ্ন 27, মে 2021
in - সেমি লিড, জনপদ, পটুয়াখালী
A A
নবজাতককে কোলে নিয়ে ফোনে কথা বলছেন মা ও বাবা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় ইয়াস আতংকের মধ্যেই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে সানজিদা (২২) নামের এক গৃহবধুর কোলজুড়ে ভূমিষ্ঠ হয়েছে ফুটফুটে পুত্র সন্তান।

নবজাতকের নাম রাখা হয়েছে বেল্লাল। খবর পেয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা মা ও নবজাতকের পরিচর্যায় ছুটে যায় ওই আশ্রয়কেন্দ্রে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করে চান্দুপাড়া গ্রাম প্লাবিত হয়। এসময় গর্ভবতী স্ত্রী সানজিদাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান তার স্বামী নুর-আলম শরীফ। পরে বুধবার সকালে তার প্রসব বেদনা উঠলে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় তিনি প্রথমবারের মতো একটি পুত্রসন্তান প্রসব করেন। বর্তমানে মা ও ছেলে দু’জনেই সুস্থ রয়েছে।

লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মা ছেলে দু’জনই সুস্থ আছে। তাদের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় তারা এখনও ওই আশ্রয়কেন্দ্রেই রয়েছে। আমি তাদের খোঁজ খবর রাখছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার জানান, বিষয়টি আমরা জানার পর স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো হয়েছে। দায়িত্বরত চিকিৎসক সার্বক্ষণিক মা ও শিশুর খোঁজখবর নিচ্ছে।

Tags: ইয়াসঘূর্ণিঝড়বেল্লাল
Previous Post

ভারতে ‘মত প্রকাশের স্বাধীনতা’ নিয়ে টুইটারের উদ্বেগ

Next Post

বাংলাদেশ রাষ্ট্রের চেতনা বিরোধিদের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের speaking at a formal event in a suit and tie. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ রাষ্ট্রের চেতনা বিরোধিদের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ: ওবায়দুল কাদের

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় দণ্ডিত সাতজনের জামিন স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT