চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড়ে ভেসে যাওয়াদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনী যেভাবে সহায়তা করছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 পূর্বাহ্ন 02, জুন 2017
in বাংলাদেশ
A A

১ জুন সকালে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রামের পাঁচ নম্বর জেটিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ত্রাণের পাশাপাশি ৩৩ বাংলাদেশি জেলেকে নিয়ে এসেছিল।

ঘূর্ণিঝড় মোরায় ভেসে যাওয়া এসব জেলেদের গভীর সমুদ্র থেকে এই জাহাজের মাধ্যমে উদ্ধার করা হয়।

কিন্তু এই জাহাজ বঙ্গোপসাগরে উদ্ধার অভিযানে কীভাবে সহায়তা করছে? এ বিষয়ে বুধবার ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এক বিবৃতিতে জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোরা’র ফলে বঙ্গোপসাগরে আটকে পড়াদের উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করে ভারতের নৌবাহিনী। তারই অংশ ভারতের ইস্টার্ন নাভাল কমান্ডের এই উদ্ধার অভিযান।

আঘাত হানা সেই ঘূর্ণিঝড়ে উদ্ধার হওয়া জেলেদের অবস্থা খুব করুণ হয়ে পড়েছিল। একজনের তো পালস পাওয়া যাচ্ছিল না, পরে ধীরে ধীরে তাকে সুস্থ করে তোলা হয়।

গত বুধবার চট্টগ্রাম থেকে ১০০ নটিক্যাল মাইল দূরে ভেসে থাকা জেলেদের উদ্ধারে শেষে আইএনএস সুমিত্রা বঙ্গোপসাগরের উত্তর দিকে উদ্ধার অভিযান শুরু করে। সেখান থেকে নারী, শিশু ও বয়স্ক মানুষদেরও উদ্ধার করা হয়।

ভারতের ইস্টার্ন নাভাল কমান্ড আইএনএস সুমিত্রা দিয়ে গভীর সমুদ্রে ভাসমান জেলেদের উদ্ধারের পর ঘূর্ণিঝড় মোরা আক্রান্ত এলাকায় ত্রাণ সামগ্রী প্রদানের জন্য আইএনএস ঘরিয়ালকে পাঠায়।

ভারত আইএনএস ঘরিয়ালের মাধ্যমে আক্রান্ত এলাকায় ত্রাণ সামগ্রী, কাপড়, ঔষধ এবং পানযোগ্য পানিও পাঠিয়েছে। শুক্রবার জাহাজটির চট্টগ্রাম পৌঁছানোর কথা।

আরো আটকে পড়াদের উদ্ধারকাজ ব্যহত হচ্ছে খারাপ আবহাওয়ার জন্য। ইস্টার্ন নাভাল কমান্ডের এক মুখপাত্র জানান, সেখানে এখন হতাহতের অবস্থান নির্ণয়ে বিমানও কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে।

ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, ভারতের আরো কিছু জাহাজ বাংলাদেশকে ত্রাণ সহযোগিতা দেওয়ার জন্য তৈরি আছে।

Tags: ঘূর্ণিঝড় মোরা
Previous Post

লক্ষ্যর জন্মদিনের দাওয়াতে তৈমুর

Next Post

সাধারণ মানুষের ওপর ট্যাক্স চাপিয়ে দেয়া নৈতিকতা বিরোধী: সিপিডি

Next Post

সাধারণ মানুষের ওপর ট্যাক্স চাপিয়ে দেয়া নৈতিকতা বিরোধী: সিপিডি

ফাইল ছবি

মাশরাফি-তামিম যেখানে ‘সহমত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT