চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণায়মান ‘লাট্টুর শব্দ’ যেন ঘোড়ার খুড়ের শব্দ

মাহবুব রেজা by মাহবুব রেজা
2:40 অপরাহ্ন 22, মে 2020
in শিল্প সাহিত্য
A A

এক.
খুব খেলতাম লাট্টু।
ফিতা আর লাট্টু সবসময় পকেটে থাকত।
ছোটবেলায় এই খেলায় বিশেষ নৈপুণ্য অর্জন করেছিলাম আমি।
আমাদের শৈশবকালে মহল্লার রাস্তায় বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা পোঙটা পোলাপাইন লাট্টু নিয়ে খেলতাম- সেই খেলায় ‘বেল্লা পাড়’ ছিল স্বর্গীয় আনন্দের ব্যাপার। যার লাট্টুকে আমরা সবাই লাট্টু দিয়ে ঠেলে ঠেলে- বিষয়টা এরকম ফিতা দিয়ে লাট্টু ঘোরানো হতো তারপর ঝিম হয়ে মাতালের মতো ঘুরতে থাকা সেই লাট্টু কায়দা করে হাতের তালুতে তুলে নিয়ে রাস্তায় পড়ে থাকা লাট্টুকে লক্ষ্য করে মারতে হতো- এভাবে এক সময় সেই লাট্টু একটা নির্দিষ্ট সীমানা পার করতে হতো। এই পার করার ব্যাপারটাকে বলা হতো বেল্লা পাড়।

বেল্লা পাড় হওয়া লাট্টুকে লাট্টু দিয়ে কোপ মারা হতো। তবে মাঝে মাঝে এই কোপ মারার ব্যাপারটা হয়ে উঠত দেখার মতো। যে বেচারার লাট্টু বেল্লা পাড়ের বলি হতো তার চেহারা আর দেখার মতো থাকত না।
আহা! কি দুঃখ তার মনে- চোখের সামনে তার লাট্টু কোপের পর কোপে এফোঁড় ওফোঁড় হয়ে যাচ্ছে।
এই দৃশ্য সহ্য করার মতো নয় …

দুই.
তবে আমি মাঝে মাঝে করতাম কি প্রায় নির্জন দুপুরে ঘরের বারান্দায় একা একাই লাট্টু ঘুরাতাম। লাট্টুটাকে ফিতায় ভালো করে পেঁচিয়ে। এই পেঁচানোর আবার বিশেষ কৌশল থাকত। লাট্টু পেঁচানোর ওপর নির্ভর করে সে কেমন ঘুরবে- কতটা ঘুরবে।

ফিতায় পেঁচিয়ে যুৎমতন লাট্টুটাকে ভাল করে মেঝের দিকে মারতে পারলেই হল, ভন ভন শব্দ করে সে হেলেদুলে ঘুরতে থাকে।

লাট্টুর এই ঝিম মেরে মাতালের মতো হেলেদুলে ঘুরতে থাকার ব্যাপারটা দেখে আমি খুব আনন্দ পেতাম। আমি সেই ঘূর্ণায়মান লাট্টুটাকে কৌশল করে আঙুল দিয়ে হাতের তালুতে তুলে নিতাম- তখনো সে যেন আগের মতো আম্মার হাতের তালুতে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুরছে- হেলেদুলে।

লাট্টুটা যখন হেলেদুলে ঘুরত তখন আমি একটা খেলায় মেতে উঠতাম। আমি তখন করতাম কি লাট্টুটাকে কানের কাছে নিয়ে আসতাম- কানের কাছে নিয়ে এলে লাট্টুটার ঘুরতে থাকার ফলে একটা কেমন সুরের ইন্দ্রজাল তৈরি হতো, যা আমাদের বসুবাজার লেনের একাকী দুপুরবেলাকার নিঃসীম নির্জনতাকে ভঙ্গ করে আমার কানে দূরাগত কোনো ঘোড়ার খুড়ের শব্দের মতো বাজত।

তিন.
ছোটবেলার ঘূর্ণায়মান লাট্টুর সেই শব্দ, সেই সুর এখনও আমার কানে বাজে…

Tags: ছেলেবেলা
Previous Post

ভোলার লালমোহনে কৃষকদের কাছ থেকে ধান কিনতে উন্মুক্ত লটারী

Next Post

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১৬৯৪

Next Post

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১৬৯৪

হাইড্রোজেন চালিত গাড়ি চার্জিং প্রক্রিয়ায়, পরিবেশবান্ধব প্রযুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ঈদে নিজস্ব পরিবহনে বাড়ি ফেরা যাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT