চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষ ছাড়া পুলিশের চাকরি: কল্পনা নয়, বাস্তব

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:44 অপরাহ্ন 10, এপ্রিল 2022
in সম্পাদকীয়
A A
পুলিশ সদস্যরা এক অনুষ্ঠানে ফুল দিয়ে একজন মহিলাকে স্বাগত জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় ঘুষ বা অর্থ, এমন কি কোনো সুপারিশ-তদবির ছাড়াই পুলিশের কনস্টেবল পদে চাকরি পাচ্ছেন যোগ্য ও মেধাবীরা। মূলত লিখিত পরীক্ষায় পাসের পর মৌখিক থেকে শুরু অন্য সব পরীক্ষাগুলোতেও নিজেদের মেধার ভিত্তিতে জায়গা করে নিচ্ছেন তারা। এর সর্বশেষ সংযোজন জয়পুরহাট জেলা।

চ্যানেল আই অনলাইনের একটি প্রতিবেদনে জানা যায়, শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে জয়পুরহাটে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ২৫ জন। যাদের মধ্যে কেউ এতিম, আবার কেউ রাজমিস্ত্রী, কৃষক, কিংবা দিনমজুরের সন্তান। আবার সেখানে আছেন সিএনজি চালকের সন্তানও। সহজে বললে, তারা সবাই অসচ্ছল পরিবারের সন্তান।

নতুন চাকরি পাওয়া পুলিশ সদস্যের কেউই আগে বিশ্বাস করতে পারেননি- টাকা ছাড়াও পুলিশ চাকরি হয়। প্রভাবশালীদের তদবির বা সুপারিশ ছাড়াও চাকরি পাওয়া যায়। চাকরি পাওয়ার পর তাদের সেই ভুল ভেঙেছে। এমন আয়োজনে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তার মতো অন্য যেসব জেলার পুলিশ সুপার মেধার ভিত্তিতে নিয়োগ দিচ্ছেন; তারাও ধন্যবাদ পাবেন।

স্বচ্ছ প্রক্রিয়ায় ও দুর্নীতি মুক্ত নিয়োগ আসলে অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার। বিশেষ করে যে দেশের পুলিশ প্রশাসনে নানান অনিয়মের ঘটনা সুবিদিত। সেই পরিবেশের বাইরে গিয়ে ঘুষ ছাড়া চাকরি দেওয়া যেমন কঠিন, চাকরি পাওয়া তারচেয়ে আরও কঠিন। তাই এই প্রক্রিয়ায় চাকরি পাওয়া ব্যক্তিরা এখন ঠিক বুঝে উঠতে পারছেন না, কিভাবে এটা সম্ভব!

নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীতদের একজন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মির্জাপুর বড়গাছা গ্রামের মো. আল আমিন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘আমি অনেক ছোট থাকতে বাবার মৃত্যু হয়। মা আবার বিয়ে করে। এরপর থেকে আমি জয়পুরহাট সরকারি শিশু পরিবারে বড় হই। শুধু আবেদনের ফি ছাড়া কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়াই চাকরি হলো। এটা আমার কল্পনাতেও ছিল না।’

আরেকজন ক্ষেতলাল উপজেলার মামুদপুর নারায়ণপাড়ার খলিলুর রহমানের ছেলে মো. রাজু সরদার। তার পরিবারের অবস্থাও করুণ। তিনি বলেন, ‘আমার বাবা রাজমিস্ত্রীর সহকারি হিসেবে কাজ করে। বাবার মাসিক আয় খুব অল্প হওয়ায় আমার মা সঠিক চিকিৎসা পর্যন্ত পায় না। মায়ের দুইটি কিডনী নষ্ট হয়ে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন। এই চাকরির কারণে সংসারের হাল ধরতে পারব।’

জয়পুরহাটে যে ২৫ জন পুলিশের চাকরি পেয়েছে, তাদের সবারই গল্প কম বা বেশি এমনই। আবার এর বাইরের জেলাগুলোতে এই প্রক্রিয়ায় যাদের চাকরি হয়েছে, তাদের বেশিরভাগের গল্পও এমন হবে।

আমরা মনে করি, পুলিশের প্রতিটি স্তরে এমন স্বচ্ছতার সাথে নিয়োগ, বদলি এবং পদায়ন করা গেলে দেশ থেকে দুর্নীতি-অনিয়ম অনেকাংশে কমে যাবে। দ্রুতই এমন দিন আসবে, সেটাই আমরা দেখতে চাই।

Tags: ঘুষজয়পুরহাটদুর্নীতিপুলিশ কনস্টেবলবাংলাদেশ পুলিশমেধামেধাবীসুপারিশ
Previous Post

‘হৃদয় মণ্ডলের মামলাসহ সব সাম্প্রদায়িক ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি’

Next Post

জন্মসনদ নিয়ে আর হয়রানি নয়: স্থানীয় সরকার মন্ত্রী

Next Post
স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে সভা, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মসনদ নিয়ে আর হয়রানি নয়: স্থানীয় সরকার মন্ত্রী

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের হৃদয় মণ্ডল, মুক্তির জন্য চেয়েছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক হৃদয় মণ্ডল কারামুক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT