চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষের মামলায় শিক্ষক শ্যামল কান্তির বিচার শুরুর নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে তারই স্কুলের এক শিক্ষিকার কাছ থেকে ঘুষ নেওয়ার মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আক্তারুজ্জামান ভূঁইয়ার আদালত শ্যামল কান্তির উপস্থিতিতে শুনানি শেষে এই মামলায় শ্যামল কান্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

২০১৬ সালের ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যানদীতে পিয়ার সাত্তার লফিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার কটূক্তির অভিযোগ এনে স্থানীয় এমপি সেলিম ওসমানের নির্দেশে প্রকাশ্যে কান ধরে উঠবস করানোর ঘটনা সামাজিক যোগাযোগে ভাইরাল হয়। এরপর এ নিয়ে সংবাদ প্রকাশিত হলেসারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

এ বছরের ১৭ জুলাই পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মোর্শেদা বাদী হয়ে এমপিওভুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে শ্যামল কান্তি এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।

ওই মামলায় পুলিশ চলতি বছরের ২৪ মে অভিযোগপত্র দাখিল করলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওইদিন বিকালে আদালতে আত্মসর্মণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গত ৩১ মে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আগামী ২০ জুলাই পর্যন্ত শ্যামল কান্তি ভক্তের অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর করেন।

শ্যামল কান্তি ভক্তের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, হয়রানি করার জন্য এই মিথ্যা মামলা করা হয়েছে। আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। আমরা ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে রিভিশন মামলা করব।

এ বিষয়ে শিক্ষক শ্যামল কান্তি সাংবাদিকদের বলেন, মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং ন্যায় বিচার চাই। সেলিম ওসমান তার মামলা থেকে রেহাই পেতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আমি একজন শিক্ষক হওয়া সত্ত্বেও আমাকে লাঞ্ছিতের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

Tags: শিক্ষক শ্যামল কান্তিশ্যামল কান্তি ভক্ত
Previous Post

অনলাইন সংবাদমাধ্যম: সম্পাদনাহীন সংবাদে বিপর্যস্ত সাংবাদিকতা

Next Post

মুক্তির একমাস আগে প্রকাশ হল ‘ডুব’র ট্রেইলর

Next Post
অভিনেতার মুখের দৃশ্য, পেছনে প্রাকৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির একমাস আগে প্রকাশ হল ‘ডুব’র ট্রেইলর

চ্যানেল আই'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চ্যানেল আই অনলাইন আয়োজিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করছেন চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান।

বদলে যাওয়া বার্তাকক্ষ এবং আগামীর সাংবাদিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT