চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষের বিনিময়ে হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ায় কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:00 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুষের বিনিময়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার সুযোগ করে দেয়ার যে অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তা তদন্ত করা হবে। এই জন্য পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এই কমিটির প্রধান করা হয়েছে ডেপুটি গভর্নর-৩ একেএম সাজেদুর রহমান খানকে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, নানা অভিযোগ বিষয়ে অধিকতর তদন্তের জন্য একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি সার্বিক বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেবে। তদন্তে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ মিললে স্টাফ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আ‌গে ঘুষ কে‌লেঙ্কা‌রির অভিযোগ ওঠায় গত ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে নির্বাহী পরিচালক শাহ আলমকে সরিয়ে দি‌য়ে‌ছিল কেন্দ্রীয় ব্যাংক।

জানা গে‌ছে, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের মতো একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি হাতিয়ে নিয়েছে প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র। যাদের সহযোগিতা করেছে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলম। ঘুষের বিনিময়ে গুরুতর অনিয়মে সহায়তা করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থার আরও বেশ কিছু কর্মকর্তা।

সম্প্রতি আদালতে ঘুষ কেলেঙ্কারির স্বীকারোক্তি দিয়েছেন ইন্টারন্যাশনাল লিজিংয়ে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান। অনিয়মের অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরাও।

Tags: পি কে হালদারপিপলস লিজিংবাংলাদেশ ব্যাংক
Previous Post

আবারও হাসপাতালে এ টি এম শামসুজ্জামান

Next Post

‘লজ্জা ভেঙ্গে টিকা নিন’, বিএনপি নেতাদেরকে তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, বেশ কিছু সাংবাদিক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লজ্জা ভেঙ্গে টিকা নিন’, বিএনপি নেতাদেরকে তথ্যমন্ত্রী

বাংলাদেশের নির্বাচনী কেন্দ্রে ব্যালট বাক্স ও ভোটার তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ধাপে দেশের ৩২৩ ইউনিয়ন পরিষদে ভোট ১১ এপ্রিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT