চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরে দাঁড়াচ্ছে পীরগঞ্জে সহিংসতার শিকার পরিবারগুলো

মেরিনা লাভলী by মেরিনা লাভলী
10:06 পূর্বাহ্ন 22, অক্টোবর 2021
in - সেমি লিড, জনপদ, রংপুর
A A
পীরগঞ্জে সহিংসতার পর ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুরে দাঁড়াচ্ছে রংপুরের পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে সহিংসতার শিকার সংখ্যালঘু পরিবারগুলো। দুর্বৃত্তদের অতর্কিত হামলায় পুড়ে যাওয়া ঘরগুলো আবারও তৈরির উদ্যোগ নিয়েছে প্রশাসন। পাশে দাঁড়িয়েছে বিভিন্ন বেসরকারী সংস্থা। সংখ্যালঘু বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দুই মামলায় এ পর্যন্ত ৫৪ জন গ্রেফতার হয়েছে।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানিয়েছেন, সরকারি-বেসরকারি দপ্তরের উদ্যোগে প্রত্যেক পরিবার পেয়েছে লক্ষাধিক টাকা, ঘর নির্মাণের সরঞ্জামসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা।

রোববার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ার পরিতোষ সরকার নামে এক যুবক ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট করে বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধর্ম অবমাননার মামলায় অভিযুক্ত পরিতোষ সরকার তার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।

স্থানীয়রা জানান, ওইদিন বাদ মাগরিব এলাকায় মসজিদের মাইকে মাইকিং করে লোক জমায়েত করা হয়। এরপর পরিতোষের বাড়ি ঘেরাও করলে রাত সাড়ে ৮টায় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি তা প্রতিরোধ করে।

রাত ১০টায় দূর্বৃত্তরা বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে পার্শ্ববর্তী বড় করিমপুর, কসবা ও উত্তরপাড়া গ্রামে সংখ্যালঘু ২৮টি বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ ঘটনায় পরিস্থিতি শান্ত করতে পুলিশ, র‌্যাব, বিজিবি টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। সহিংসতা মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫’শ জনকে। এর মধ্যে ৫৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ৩৮ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

জাতীয় সংসদের স্পিকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী, ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। জাতীয় মানবাধিকার কমিশন এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে।

 

Tags: ধর্ম অবমাননাসাম্প্রদায়িক সম্প্রীতিসাম্প্রদায়িক হামলা
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৭

Next Post

পূর্বের সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়ায় সাম্প্রদায়িক উন্মাদনা বেড়েছে

Next Post
বাংলাদেশি ও কানাডিয়ান বক্তারা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্বের সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়ায় সাম্প্রদায়িক উন্মাদনা বেড়েছে

বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের হামলা হলে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: বাইডেন 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT