চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুমিয়ে থাকা রাষ্ট্রযন্ত্রকে জাগাতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:42 অপরাহ্ন 22, আগস্ট 2020
in সম্পাদকীয়
A A
প্রাইভেটকার ও বাসের সংঘর্ষের ছবি, নিহত ৬. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছু বেপরোয়া চালকের কারণে দেশের সড়কপথগুলো বহুদিন আগেই মৃত্যুকূপে পরিণত হয়েছে। আর এখন তাতে একটাই পার্থক্য, তা হলো গভীরতার। যতই দিন যাচ্ছে, মানুষের প্রাণের বিনিময়ে সেই মৃত্যুকূপের গভীরতা বাড়ছে। প্রতিদিন সেইসব সড়কে ঝরছে অগণিত প্রাণ। অথচ তাদের এভাবে মৃত্যু হওয়ার কথা ছিল না। অকালে ঝরে যাওয়া সেই মানুষগুলোকে আসলে দুর্ঘটনার নামে হত্যা করা হচ্ছে। যার কোনো প্রতিকার নেই। নির্বিকার আমরা শুধু তা দেখছি।

এই তো চারদিন আগে ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস পানিতে পড়ে একই পরিবারের ৮ সদস্য নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আরেক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল ভালুকায়। ইউটার্ন নিতে যাওয়া একটি প্রাইভেটকারকে দুমড়ে-মুচড়ে দেয় দ্রুতগতির একটি বাস। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

এখানেই শেষ নয়, এই ঘটনার কয়েকঘণ্টা আগে আরও দুটি দুর্ঘটনায় নান্দাইলে ৩ জনের মৃত্যু হয়। তার মানে শুধু ময়মনসিংহেই আজ মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। এটা শুধু নিছক পরিসংখ্যান নয়, বড় বড় বিষাদের গল্প। পুরো পরিবার নিমিষেই শেষ হয়ে যাওয়ার বিবরণ।

যেমন করে গতকাল শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় শেষ হয়ে গেল একটি পরিবার। অসুস্থ মাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গিয়ে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিক্ষকসহ সেই পরিবারের ৪ জন নিহত হয়। টাঙ্গাইলে যখন এই ঘটনার শোকের মাতম। তার কয়েকঘণ্টা পরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রামুর জোয়ারিয়ানালা এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। যাতে নিহত হন অন্তত দুই যাত্রী।

আমরা জেনেছি, ময়মনসিংহের ফুলপুরে সেই ঘটনায় নিহতরা তাদের স্বজনের মৃত্যুর খবর শুনে দেখতে এসেছিলেন। ফেরার পথে করুণ পরিণতি। একসঙ্গে ৮ জনের মৃত্যু। প্রিয়জন হারানোর বুকফাটা আর্তনাদ, আহাজারির মধ্যেই আজকের এই নির্মম ঘটনায় পুরানো সেই প্রশ্ন আমাদের সামনে আবার নতুন করে এসেছে দাঁড়িয়েছে। কবে শেষ হবে এই মৃত্যুর মিছিল? কবে বন্ধ হবে এই হত্যাকাণ্ড?

না, কেউ নেই। এই প্রশ্নের জবাব দেয়ার। আর নেই বলেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। বলতে গেলে কারো কোনো দায় নেই। যেন দায় ছিল না; এমন একটা পরিস্থিতির জন্ম দেয়া হয়েছে।

তাহলে এভাবেই কি দিনের পর দিন, বছরের পর বছর কিংবা যুগের পর চলে যাবে? মৃত্যুকূপ সড়কগুলো আরও প্রাণ নিয়ে নিয়ে নিজের গভীরতা বাড়াবে? আর সেইসব বেপরোয়া চালকের কোনোদিন শিক্ষা হবে না? হত্যাযজ্ঞ চালিয়েই যাবে তারা?

না, আর না। অনেক হয়েছে। এবার ঘুমিয়ে থাকা রাষ্ট্রযন্ত্রকে জাগাতে হবে। আমরা মনে করি, আইনের কঠোর প্রয়োগ ছাড়া এত এত মৃত্যু ঠেকানো সম্ভব না। আর সেই কাজটা রাষ্ট্রকেই করতে হবে। দায় এড়ানোর কোনো সুযোগ নেই।

Tags: প্রাইভেটকারবাসবাস ও প্রাইভেটকার সংঘর্ষভালুকাময়মনসিংহসড়ক দুর্ঘটনাসড়কে মৃত্যু
Previous Post

দরকার হলে সাইডবেঞ্চে বসবেন, তবু বার্সায় থাকতে চান সুয়ারেজ

Next Post

করোনাভাইরাস: সেই মানবিক ভাবনা এখন আর নেই

Next Post
Bangladeshi people wearing masks during COVID-19 pandemic in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সেই মানবিক ভাবনা এখন আর নেই

ব্যাটম্যান হিসেবে বেন অ্যাফ্লেকের নতুন ছবি, শহরের আলোতে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটম্যান হিসেবে আবারও পর্দায় বেন অ্যাফ্লেক 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT