চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুমন্ত স্বামীকে গরম তেলে ঝলসে দিলো স্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 পূর্বাহ্ন 17, জুন 2016
in বাংলাদেশ
A A

দাম্পত্য কলহের জের ধরে সাভারে স্বামীকে গরম তেল দিয়ে ঝলসে দিয়েছে এক পাষণ্ড স্ত্রী। গতকাল বৃহস্পতিবার রাতে সাভার উপজেলার তালবাগ এলাকায় এঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই মহিলা।

সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আহত যুবকের পরিবারের সদস্যরা জানায়, দাম্পত্য কলহের জেরে বিগত কয়েকদিন ধরে তালবাগ এলাকায় নিজ বাড়িতে ঝগড়া চলে আসছিলো ইউসুফ জামিল বাবু (২৭) ও তার স্ত্রী। রাতে নিজ ঘরে জামিল ঘুমিয়ে থাকলে ওই মহিলা তেল গরম করে তার স্বামীর মুখে ও শরীরের বিভিন্ন স্থানে ঢেলে দেন। 

তার চিৎকারে প্রতিবেশীরা ঘরে গিয়ে মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তার স্বজনরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেছেন, তদন্ত করে ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত ওই যুবক সাভারে স্যানিটারি কন্ট্রাকটার হিসেবে কাজ করতেন। আশরাফুল ইসলাম নামের সাত বছরের একটি ছেলে সন্তান রয়েছে ওই দম্পতির।

Previous Post

নিহত ব্রিটিশ এমপির জন্য শোক

Next Post

বয়স হলেও গ্ল্যামার কমেনি যে তারকাদের

Next Post

বয়স হলেও গ্ল্যামার কমেনি যে তারকাদের

কেন সেই অজস্র মৃত্যুর সাক্ষী হতে হলো আমাকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT