চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘুমন্ত’ গেইলকে নিয়ে ঢাকার ভয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে এবার সহজাত ব্যাটিং করতে পারছেন না ক্রিস গেইল। চার-ছক্কার বৃষ্টি নামানো দূরে থাক, বল প্রতি রান তুলতেই খাচ্ছেন হিমশিম। ২২ গজে ক্যারিবীয় দানবের এই ঝিম মেরে থাকাটাই উল্টো ভয় বাড়াচ্ছে ঢাকা ডায়নামাইটস শিবিরে।

‘গেইল রান না করা ভয়েরই কারণ। কেননা গত আসরের ফাইনালে তার সেঞ্চুরিই আমাদের পেছনে ফেলে দিয়েছিল। ক্রিস গেইল ইজ ক্রিস গেইল। তার আসলে তুলনা চলে না। সে কখন মারবে, কীভাবে মারবে এটা আসলে তারই ব্যাপার। এখন হয়ত মারছে না। কাল প্রথম বল থেকেই মারা শুরু করবে।’

রংপুর রাইডার্সের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন এভাবেই জানালেন, কেনো রানখরায় থাকা গেইলকে নিয়ে ভয়ে থাকতে হচ্ছে তাদের।

‘আমরা তাকে নিয়ে যে পরিকল্পনা করব সেটা কাজে লাগানোই বড় ব্যাপার। রংপুরের ম্যাচ উইনার অনেক আছে। রাইলি রুশো সর্বোচ্চ রান সংগ্রাহক। রবি বোপারা এই কন্ডিশনের সঙ্গে মানানসই একজন খেলোয়াড়, গেম চেঞ্জার। মাশরাফীর কথা আলাদা করেই বলতে হয়, ওর নেতৃত্ব। ওদের যারাই আছেন তাদের সবাই ক্যাপাবল।’

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট ঢাকা ও রংপুর। গত আসরের শুরুর দিকে গেইল ঝিমিয়ে থাকলেও প্লে-অফ থেকে তোলেন ঝড়। ফাইনালে খেলেন ৬৯ বলে ১৪৬ রানের ইনিংস। তাতেই শিরোপার স্বপ্ন ভাঙে সাকিব আল হাসানের দলের।

সেই গেইল এবার এতটাই গুটিয়ে আছেন যে, রীতিমতো বিস্ময় জাগিয়েছেন। ঢাকা অবশ্য তাকে দেখছে ‘ঘুমন্ত বাঘ’ হিসেবে। জেগে গেলেই যে সর্বনাশ।

বিপিএলের চলতি আসরে ১১ ম্যাচে গেইল করেছেন ১৮৮ রান। স্ট্রাইকরেট একশর একটু বেশি (১০৬.২১)। অথচ গত আসরে ১১ ম্যাচে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৮৫ রান সংগ্রাহক হয়েছিলেন রংপুরের এ ব্যাটসম্যান। স্ট্রাইকরেট ছিল ১৭৬.৩৬।

Tags: ক্রিস গেইলবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
Previous Post

সুবিচার নিশ্চিত করতে মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post

ভাষা আন্দোলন স্মরণে জাতীয় ও স্থানীয় উদ্যোগ-৩

Next Post

ভাষা আন্দোলন স্মরণে জাতীয় ও স্থানীয় উদ্যোগ-৩

‘বাহুবলী’ ও প্রভাসকে টেক্কা দিলেন ভিকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT