চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে পাঁচে পাঁচ টাইগারদের

রেজাউল করিম by রেজাউল করিম
8:20 পূর্বাহ্ন 09, নভেম্বর 2015
in স্পোর্টস
A A

দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫৮ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ। এর ফলে ঘরের মাঠে টানা পঞ্চম ওয়ানডে সিরিজে সাফল্য পেলো টাইগাররা।

জিম্বাবুয়ে দিয়ে আর জিম্বাবুয়ে দিয়েই পাঁচে পাঁচ পূর্ণ করলো মাশরাফির দল। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রইলো তারা।

সাফল্যের সূচনা হয়েছিলো গত বছরের অক্টোবর-নভেম্বরে এই জিম্বাবুয়ের বিপক্ষেই। পাঁচ ম্যাচের সেই সিরিজ ৫-০ ব্যবধানে জিতেছিলো স্বাগতিকরা। আর বিশ্বকাপের পর পাকিস্তানকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ। এর পর তিন ম্যাচের সিরিজে ভারত ও সাউথ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারায় টাইগাররা।

টস হেরে প্রথম ব্যাট করে ইমরুল কায়েসের ৭৬ রানের সুবাদে ৯ উইকেটে ২৪১ রান করে টাইগাররা। জবাবে ৪২ দশমিক ২ ওভাবে ১৮৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

শুরুতেই জিম্বাবুয়ে ইনিংসে জোড়া আঘাত হানেন স্পিনার আরাফাত সানি ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলীয় ২২ রানের মাথায় রেগিন্স চাকাভা (১) কে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন সানি। আর এক রানের ব্যবধানে সফরকারীদের আরেক ওপেনার চামু সিবাবাকে ফেরান মাশরাফি। ১৪ রান করে ম্যাশের বলে বোল্ড হন তিনি।

জিম্বাবুয়ে শিবিরে তৃতীয় আঘাত হানেন পেসার ‘কাটার’ মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে উইকেটশূন্য ছিলেন। এই ম্যাচে জিম্বাবুয়ের প্রথম দুটি উইকেট তুলে নেন আরাফাত সানি ও মাশারফি। এরপরই অপেক্ষার অবসান ঘটান মুস্তাফিজ। ভালো শুরুর ইঙ্গিত দেয়া উইলিয়ামসকে ফেরান তিনি। নাসির হোসেনের হাতে ধরা পড়ার আগে ১৪ রান করেন উইলিয়ামস।

সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে ৭৩ রান তুলে সিরিজে সমতায় ফেরার আশা জাগিয়ে ছিলেন অধিনায়ক এলটন চিগুম্বরা। তবে দুই ওভারের ব্যবধানে তাদের সেই প্রতিরোধের প্রাচীর ভাঙেন আল-আমিন হোসেন। ৩৩ রান করে প্রথমে ফেরেন রাজা। আর ব্যক্তিগত ৪৭ রানে ইমরুল কায়েসের দ্বিতীয় ক্যাচে পরিণত হন চিগুম্বরা।

রাাজা-চিগুম্বরা ফেরার পর আর ঘুড়ে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। এরপর এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশ জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মুস্তাফিজ। লুক জংগুই ও পানিয়াঙ্গারা উইকেট তুলে নেন তিনি। আর গ্রেম ক্রেমারের উইকেট তুলে নিয়ে সফরকারী ইনিংসের সমাপ্তি ঘটান নাসির হোসেন।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৩টি, আল-আমিন ও নাসির হোসেন নেন ২টি করে উইকেট। অপর ‍উইকেটটি পান মাশরাফি।

ম্যাচসেরা হয়েছেন ইমরুল কায়েস। নিয়মরক্ষার সিরিজে শেষ ম্যাচ হবে আগামী ১১ নভেম্বর, মিরপুরেই।

Previous Post

জয় দেখছে বাংলাদেশ

Next Post

সরকারি ফ্ল্যাট নিয়ে অরাজকতা (ভিডিও)

Next Post

সরকারি ফ্ল্যাট নিয়ে অরাজকতা (ভিডিও)

‘টার্গেট হোয়াইট ওয়াশ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT