চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের ছেলে অঁরিই ফ্রান্সের আসল ‘শত্রু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 08, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

বছর দুয়েক আগে তাকে বেলজিয়ামের সহকারী কোচ হতে দেখে চমকে গিয়েছিলেন অনেকে। নিজ দেশ  ফ্রান্স তো  ছিলই, সেই সঙ্গে সুযোগ ছিল ইংল্যান্ডের লিগে কোচিং করানোরও। সেসব ছেড়ে কিনা বেলজিয়ামের সহকারী কোচ! বলা হচ্ছে ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরির কথা।

রাশিয়া বিশ্বকাপকে অনেকেই বলছেন ‘অঘটনের’ বিশ্বকাপ। সর্বশেষ শিকার নেইমারের ব্রাজিল। ম্যাচ শেষে নেইমারের পাশাপাশি ভেঙে পড়তে দেখা যায় সতীর্থ ফিলিপে কৌতিনহোকেও। তাদের দু’জনকেই প্রথমে জড়িয়ে ধরেন অঁরি। নেইমারকে নিয়েই মাঠ ছেড়ে বেরিয়ে যান ফরাসি কিংবদন্তি।

যদিও বেলজিয়ামের এই সাফল্যের পেছনে কোচ মার্টিনেজের সঙ্গে যার হাত সবথেকে বেশি বলে মনে করা হয়, তিনি এক এবং অদ্বিতীয় থিয়েরি অঁরি। ফ্রান্স এবং আর্সেনালের হয়ে সর্বোচ্চ গোলদাতা।

২০১৪ বিশ্বকাপের ব্যর্থতা এবং ২০১৬ ইউরোয় ওয়েলসের কাছে লজ্জার হারের পরেই রবার্তো মার্টিনেজকে কোচ করে বেলজিয়াম। মার্টিনেজ এসেই অঁরিকে প্রস্তাব দেন তার দলে যোগ দেয়ার। অঁরি রাজি হন। শুরু হয় ঘুরে দাঁড়ানোর পালা।

প্যারিসে ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে হারানো ফরাসি দলের গুরুত্বপূর্ণ সদস্য অঁরি। ১২ বছর আগে (২০০৬ বিশ্বকাপ) তার একমাত্র গোলেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ব্রাজিল। শুক্রবার রাতে রিজার্ভ বেঞ্চে বসে ‘কোচ’ অঁরি দেখলেন, কীভাবে তার মন্ত্রে চলা বেলজিয়াম বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় করিয়ে দিল।

কিছু দিন আগেই মার্টিনেজ বলেছেন, ‘অঁরি এমন একজন খেলোয়াড় যিনি বিশ্বকাপ জিতেছেন, আবার ইউরো কাপও জিতেছেন। আমাদের এই দলটারও লক্ষ্য ওই দুটি ট্রফিই। তাই অঁরির অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাকে নিয়ে এসেছিলাম।’

কীভাবে এল বেলজিয়ামের সাফল্য? অঁরি যোগ দিয়েই বুঝেছিলেন যে দলে প্রতিভার কোনও কমতি নেই। শুধু ঠিকঠাকভাবে খেলাতে হবে। বেলজিয়ামের সাবেক কোচ ও দেশটির অন্যতম সেরা তারকা মার্ক উইলমটস দলকে খুব বেশি ডিফেন্সিভ খেলাতেন।

মার্টিনেজের সঙ্গে পরামর্শ করে সেটা এসেই বদলে দেন অঁরি। ৫–৩–২ ফর্মেশন থেকে সরে এসে দলকে খেলাতে থাকেন ৩–৪–৩ ফর্মেশনে। রোমেলু লুকাকুকে তুলে আনেন সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে। দু’দিকে এডিন হ্যাজার্ড এবং কেভিন ডি ব্রুইন। কখনও ডি ব্রুইনকে মিডফিল্ডে খেলিয়ে ডানদিকে ড্রিস মার্টেন্সকে খেলান।

রেড ডেলিভসদের আক্রমণের অন্যতম সেরা অস্ত্র লুকাকু বলেছেন, ‘অঁরিকে কোচ হিসেবে পাওয়া আমার জীবনের সেরা ঘটনা। অঁরিই আমার কাছে সেরা। একবার দু’ঘণ্টা ধরে তাকে প্রশ্ন করেছিলাম। অথচ উনি একটুও বিরক্ত হন না।’

আর ব্রাজিল ম্যাচে মিডফিল্ডার ডি ব্রুইন স্ট্রাইকার হিসেবে খেলার পর বলেছেন, ‘কোচ যেখানে বলেন আমি সেখানেই খেলতে ভালোবাসি। সিদ্ধান্তটা কোচের, মাঠের প্রয়োগ আমার।’

ফলাফল রয়েছে পরিসংখ্যানেই। প্রথম ইউরোপীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট পাওয়া বেলজিয়াম বাছাইপর্বে করে ৪৩ গোল। বিশ্বকাপে এখনও পর্যন্ত করেছে ১৪ গোল। ডিফেন্স নিয়ে একটা সমস্যা হচ্ছিল। সেটাও কাটিয়ে দিয়েছেন মারুয়ানে ফেলাইনি এবং নাসের চাডলি। শুক্রবার ব্রাজিলের বিরুদ্ধে যারা অসাধারণ খেলেছেন। মুহুর্মুহু আক্রমণ করেও একবারের বেশি গোলমুখ খুলতে পারেননি নেইমার-কৌতিনহো-ফিরমিনোরা।

ম্যাচ শেষে নেইমারদের সান্ত্বনা দেয়ার জন্য প্রথমেই যাকে দেখা যায়, তিনি তার দলের কোনও সতীর্থ নন। ব্রাজিলের সমর্থকও নন। নেইমারকে সান্ত্বনা দিতে সহকারী কোচ অঁরিকে যেতে দেখে  এগিয়ে যান বেলজিয়ামের অধিনায়ক এডিন হ্যাজার্ড। টেনে তোলেন প্রতিপক্ষ তারকাকে।

কোচকে শুধু এখানেই অনুসরণ করেননি হ্যাজার্ড। ব্রাজিলকে হারানোর পরে গোটা বেলজিয়াম দল যখন জয়োৎসব করেছে, তখন অঁরির দিকে ক্যামেরা ধরতেই দেখা যায় মাঠে ছড়িয়ে থাকা বোতল কুড়িয়ে ড্রেসিংরুমে নিয়ে যাচ্ছেন তিনি। তাকে দেখে একে একে, সাহায্য করতে এগিয়ে আসেন হ্যাজার্ড, ভিনসেন্ট কোম্পানি, রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনেরা।

এই দৃশ্য দেখার পর বিশ্লেষকরা বলছেন, বেলজিয়াম দলের বোঝাপড়ার কোনও অভাব নেই। মাঠে নেইমারদের বিরুদ্ধে যেভাবে দল হিসেবে তারা খেলেছেন, মাঠের বাইরেও একই ভাবে একে অপরকে সাহায্য করছেন।

তবে এবারই অঁরির আসল পরীক্ষা। সেমিফাইনালে হ্যাজার্ডদের বেলজিয়ামের পরের ম্যাচ ফ্রান্সের বিরুদ্ধে। যে দেশে জন্মেছেন, যে দেশকে বিশ্বকাপ এবং ইউরো দিয়েছেন, তাদেরই ফাইনালে ওঠা থেকে আটকাতে হবে তাকে।

কিন্তু অঁরিকে নিয়ে হঠাতই শুরু হয়েছে সমালোচনা। তার একসময়ের সতীর্থ উইলিয়াম গালাস বলেছেন, ‘অঁরির বেলজিয়ামকে কোচিং করানোর সিদ্ধান্ত লজ্জার।’ তার দাবি, অঁরির সাহায্য করা উচিত ছিল গ্রিজম্যানদের।

ফরাসি কিংবদন্তি অবশ্য এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তার ফোকাসে শুধুই বিশ্বকাপ। আর ফাইনালে ওঠার জন্য হয়তো সাবেক ফরাসি তারকার টোটকাই প্রধান অস্ত্র ইউরোপের ‘কালো ঘোড়াদের’ কাছে।

Tags: থিয়েরি হেনরি অঁরিবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

কোটা: হামলাকারীদের গ্রেপ্তারের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

Next Post

ভারত বাংলাদেশের বন্ধু নয়, শেখ হাসিনার বন্ধু: গয়েশ্বর

Next Post

ভারত বাংলাদেশের বন্ধু নয়, শেখ হাসিনার বন্ধু: গয়েশ্বর

ম্যাক্সকে জরিমানা, চট্টগ্রামে সব বেসরকারি হাসপাতাল বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT