চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরছাড়া কিশোর ভক্তের জন্য তামিমের ভালোবাসা

অমৃত মলঙ্গী by অমৃত মলঙ্গী
11:38 পূর্বাহ্ন 16, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেটে এক কিশোর কান্নাকাটি করছে। শরীরে আঘাতের চিহ্ন। তাকে ঘিরে মানুষের হৈ-চৈ। সেই হৈ-চৈ শেষে ছেলেটি একসময় নিজেকে আবিষ্কার করে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের বুকে!

মোহাম্মদ তামিম। দশম শ্রেণির ছাত্র। মা, বোন আর ভাইয়ের সঙ্গে পশ্চিম কাজীপাড়ায় থাকে। ক্রিকেট আর তামিম ইকবালের প্রতি এমনই নেশা স্কুলে সবাই তাকে ‘তামিম ইকবাল’ বলে ডাকে।

তামিমের খুব ইচ্ছা একবার স্বপ্নের নায়ক তামিমকে দেখবে। বাসায় বায়না ধরে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টি-টুয়েন্টি ম্যাচ দেখতে যাবে। তিতুমীর কলেজে পড়ুয়া বোনের সেটা একদম পছন্দ হয়নি। ছোট ভাইকে রাগের মাথায় বেশ মারধরও করেন তিনি। মোহাম্মদ তামিম তারপর ঘরছেড়ে বেরিয়ে যায়। স্টেডিয়ামের সামনে এসে কাঁদতে থাকে।

কিশোর তামিমকে কাঁদতে দেখে কয়েকজন পুলিশ এগিয়ে যান। তারা সব শুনে জাতীয় দলের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা হাসিব রহমান স্বর্ণকে জানান।

‘পুলিশ সদস্যরা আমাকে অনুরোধ করেন ছেলেটিকে একবার তামিম ভাইয়ের কাছে নিয়ে যেতে। ওর শরীরে আঘাতের চিহ্ন দেখে আমারও খারাপ লাগছিল। খেলা শেষ হওয়ার পর তামিম ভাইকে আমি ছেলেটির কথা বলি। সব শুনে তিনি আপ্লুত হন।’ চ্যানেল আই অনলাইনকে বলছিলেন হাসিব রহমান।

তামিম ইকবালকে দেখে কিশোর তামিম কেমন যেন ঘোরের ভেতর হারিয়ে যায়। শুক্রবার সকালে এই প্রতিবেদকের সঙ্গে ফোনে কথা বলার সময়ও তার সেই ঘোর কাটছিল না, ‘আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কখন যে উনাকে জড়িয়ে ধরেছি টেরই পাইনি। আমি খুব খুশি। উনি আমাকে একটা জার্সি দিয়েছেন। ওটা সারা জীবন যত্ন করে রেখে দিব।’

তামিম ইকবাল শুধু জার্সি দিয়েই থামেননি। ছেলেটির বাসায় ফোন দিয়ে কথা বলেন। তার ভাইয়ের কাছে ‘নির্যাতনে’র কারণ জানতে চান। পরে পরিবারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে কথা দেয়া হয়, আর কোনোদিন কেউ তামিমকে মারধর করবে না।
মূর্তিকারিগর

‘মা তখন বাসায় ছিল না। পরে শুনেছে তামিম ভাইয়া ফোন করেছিলেন। উনি খুব খুশি। আপুও বলেছে আর আমাকে মারবে না,’ তামিমনামা বলতে বলতে কিশোর তামিমের উচ্ছ্বাস আর থামে না, ‘তামিম ভাইয়া অনেক ভাল। অনেক। আজ তো শুক্রবার। বন্ধুদের সব বলতে পারছি না। স্কুলে গেলেই সবার কাছে গল্প করবো।’

সেই গল্পের নাম কী দিবে?

মোহাম্মদ তামিমের ঝটপট উত্তর, ‘আমার বন্ধু তামিম…।’

Tags: তামিম ইকবাল
Previous Post

টিএসসিতে সন্ধ্যায় পরম-অপর্ণার ‘ভুবন মাঝি’

Next Post

কনকচাঁপার ‘কাটাঘুড়ি’র মোড়ক উন্মোচন করবেন ইমদাদুল হক মিলন

Next Post

কনকচাঁপার ‘কাটাঘুড়ি’র মোড়ক উন্মোচন করবেন ইমদাদুল হক মিলন

বাংলাদেশ ব্যাংক

দুই অর্থনীতিবিদ পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক পুরস্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT