চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘণ্টায় দেড়শ কিলোমিটার বেগে ছুটবে ট্রেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 26, ডিসেম্বর 2020
in - সেমি লিড, জনপদ, পঞ্চগড়
A A

এ রহমান মুকুল:
ঘণ্টায় দেড়শ কিলোমিটার বেগে ছুটবে- এমনই দ্রুতগামী ট্রেনে চড়ে অল্প সময়ের মধ্যে পঞ্চগড় থেকে রাজধানী ঢাকায় পৌঁছাতে পারবেন মানুষ। সেই দ্রুতগামী ট্রেন চলাচলের জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকায় ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কের পঞ্চগড় অংশে ২৫ কোটি টাকা ব্যয়ে ১১ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেসময় মন্ত্রী বলেন, ‘রেলপথের পাশাপাশি পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত ৬ লেনের জাতীয় মহাসড়কের কাজ শেষ হলে বাংলাবান্ধা থেকে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। তখন পঞ্চগড়ের মানুষ সকালে ঢাকা পৌঁছে কাজ সেরে আবার বিকেলে বাড়ি ফিরতে পারবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিকল্পনা নিয়ে দেশকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ রেলমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ ইসলাম ধর্মের নামে নানা বিভ্রান্তি ছড়াচ্ছেন। ফতোয়া দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করছেন। আজকে যারা ধর্মের দোহাই দিয়ে দেশকে পিছিয়ে দিতে চায় তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে।’

‘‘আমাদের নবী করিম (সাঃ) এর সময়ে মোবাইল ছিলো না, মাইক ছিলো না। তখনো এক শ্রেণীর মৌলবাদী ইংরেজি শিক্ষা ও ছবি তোলাকে হারাম বলেছিলো। তখনো ফতোয়া দিয়েছিল মাইক ব্যবহার করা যাবে না। ইসলামের অপব্যাখ্যাকারী এসব ফতোয়াবাজ মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’

এদিন রেলমন্ত্রী ময়দানদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও ময়দানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

Tags: ট্রেনরেলমন্ত্রী
Previous Post

মৃত্যুর আগে নাতনিকে যা বলে গেলেন অভিনেতা কাদের

Next Post

রাজনীতি এমনই হোক

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতি এমনই হোক

সন্ধ্যায় সমুদ্রে ঝুলন্ত সিঁড়ি সহ এক নারী সাইকেল চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষিত ও স্বাবলম্বী নারীর ডিভোর্স কেন বেশী হয়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT