চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গয়েশ্বর-রিজভীসহ ৮শ’ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের ৩ মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 31, জানুয়ারি 2018
in রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

নাশকতা চেষ্টা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও রিজভী আহমেদসহ প্রায় ৮শ’ নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করেছে পুলিশ। এর মধ্যে একটি মামলা হয়েছে রমনা থানায়, বাকি দু’টি শাহবাগে।

সরকারি কাজে বাধা দেয়া, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা ও পুলিশ হেফাজত থেকে আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

রমনা থানার উপ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে বিশেষ ক্ষমতা আইনে সেখানে একটি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে শাহবাগ থানার মামলা দু’টির মধ্যে একটি বিশেষ ক্ষমতা আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে।

তিনি বলেন, প্রিজন ভ্যানে হামলা ও আটক দুইজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দু’টি মামলা (নম্বর ৫৭ ও ৫৮) করা হয়েছে। শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম ও চম্পক বাদী হয়ে মামলা দু’টি করেছেন।

মামলায় আটক ৬৯ জনের নাম উল্লেখ ছাড়াও আরও ৭-৮শ’ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান ডিসি মারুফ। হামলার পর নির্দেশদাতা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ।

তিনটি মামলারই বাদী পুলিশ। বুধবার বিকেলে গয়েশ্বর চন্দ্র রায়সহ আটক অর্ধশত বিএনপি নেতাকর্মীকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে রিমাণ্ডের আবেদন জানানো হবে।

মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় এবং বেগম খালেদা জিয়া আদলত থেকে ফেরার পথে রমনা ও শাহবাগ এলাকায় আরও অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়। মামলা তিনটিতে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

এরপর মঙ্গলবার গভীর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকেও শান্তিনগরের বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় রাতে তল্লাশি চালানো হয়েছে বলেও জানান তিনি।

বিএনপি নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া গণমাধ্যমকে বলেছেন, প্রিজন ভ্যানে হামলা চালিয়ে আটকদের ছিনতাইয়ের ঘটনার নির্দেশদাতা হিসেবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার আদালত থেকে ফেরার পথে হাইকোর্টের সামনে খালেদা জিয়ার গাড়ি বহরে থাকা নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় আটক দু’জনকে প্রিজন ভ্যান থেকে নিয়ে যায় বিএনপিকর্মীরা।

Tags: গয়েশ্বর চন্দ্র রায়বিএনপিরিজভী আহমেদ
Previous Post

বন্ধুর প্রতি পিএসজির ‘অবিচারে’ কাতর নেইমার

Next Post

আনসার আল ইসলামের ‘প্রশিক্ষক’ গ্রেপ্তার

Next Post
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

আনসার আল ইসলামের ‘প্রশিক্ষক’ গ্রেপ্তার

অর্ধশতকের পর মুমিনুলের ‘দুই হাজারে’র হাতছানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT