চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তার-হামলা বন্ধ না হলে সকল দায় দায়িত্ব সরকারের: ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 16, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A

বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী-নেতাকর্মীদের গ্রেপ্তার-হামলা বন্ধ না করলে এর সকল দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার নয়াপল্টনে বিএনপি ও ঐক্যফ্রন্টের বিজয় র‍্যালীপূর্ব বক্তব্যে তিনি বলেন: সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, গ্রেপ্তার-হামলা বন্ধ করুন। অন্যথায় এর সকল দায়িত্ব আপনাদের নিতে হবে।

মির্জা ফখরুল বলেন: আজকে ৪৮তম এই বিজয় দিবসে আমাদের আনন্দের কথা ছিল। কিন্তু আমরা আতঙ্কিত, ভারাক্রান্ত। আমাদের উপর হামলা, নির্যাতন হচ্ছে। গ্রেপ্তার করছে, হামলা হচ্ছে।

মির্জা আব্বাসের উপর হামলা হয়েছে। মাহবুব উদ্দীন খোকনকে গুলি করা হয়েছে। এসব দেখছে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। সব রকমের পক্ষপাতিত্ব শুরু করেছে সরকার। এইসব বন্ধ করতে হবে।

তিনি বলেন, এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত হবে বেগম খালেদা জিয়াকে অন্যায় অবিচার থেকে মুক্ত করতে পারবো কিনা।

এসময় নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, এটা বিজয়ের দিন, আমরা একটি লড়াইয়ে আছি। ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে।

গত ৫ বছরে সমস্ত নির্বাচন ক্ষমতাসীনরা ছিনতাই করেছে। এবারও সেটা চায়। আমরা আর তা হতে দিব না। আমরা আজ বিজয় র‍্যালি করছি। এই বিজয় র‍্যালি অব্যাহত রাখতে হবে।

গণফোরাম নেতা সুব্রত চৌধুরী বলেন, আমাদের প্রার্থীদের হামলা করে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। কিন্তু আমরা নির্বাচনে আছি। ৩০ ডিসেম্বর সব কিছুর জবাব দেয়া হবে।

Tags: একাদশ জাতীয় নির্বাচনমির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

সান্তিয়াগো বার্নাব্যুর ‘খাঁ খাঁ’ গ্যালারি

Next Post

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ১০ম বর্ষে পদার্পণ

Next Post

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ১০ম বর্ষে পদার্পণ

লাইফ সাপোর্টে ‘আধিয়ার’ নির্মাতা সাইদুল আনাম টুটুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT