চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তার আসামিকে মিডিয়ার সামনে হাজিরের বিষয়টির সুরাহা হওয়া উচিৎ: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 অপরাহ্ন 20, আগস্ট 2019
in - সেমি লিড, আদালত
A A
সাংবাদিককে

গ্রেপ্তার হওয়া আসামীকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক মিডিয়ার সামনে হাজির করার দৃষ্টান্ত দুনিয়ার আর কোনো দেশে আছে কিনা সে প্রশ্ন রেখে হাইকোর্ট বলেছেন, ‘এর একটা সুরাহা হওয়া উচিৎ।’

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন শুনানিতে মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিুজর রহমানের হাইকোর্ট বেঞ্চ একথা বলেন।

এসময় আদালত বলেন, শুধুই এই মামলা (রিফাত শরিফ হত্যা) নয়, আরও অনেক মামলায় আমরা দেখি যে, মামলার তদন্ত পর্যায়ে আইন শৃংখলাবাহিনী সংবাদ সম্মেলন করে বলে যে, আসামী দোষ স্বীকার করেছে। কোন মামলার তদন্ত পর্যায়ে এধরণের বক্তব্য দেয়া কতটুকু যুক্তিসংগত? এতে জনগণের মধ্যে কি ধারণার সৃষ্টি হয়? একজন পুলিশ কর্মকর্তা যদি বলেন যে আসামী দোষ স্বীকার করেছেন, তবে সংশ্লিষ্ট অধস্তন পুলিশের দায়িত্ব হয়ে যায় ১৬৪ ধারায় আসামীর জবানবন্দি রেকর্ড করার।

এক পর্যায়ে আদালত বলেন, এই মামলায় এসপি সাহেব সংবাদ সম্মেলন ডেকে কি করে বললেন যে, মিন্নি দোষ স্বীকার করেছে? এসপি এরকম বলার পর তদন্ত কর্মকর্তার দায়িত্ব হয়ে যায় তা যথাযথভাবে প্রমাণ করার। এটা হলে তো মামলার তদন্ত প্রভাবিত হতে পারে। জনগণের মধ্যে বিরুপ ধারণার সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি নিয়ে ভেবে দেখার সময় এসেছে। এ জন্য একটি নীতিমালাও থাকা দরকার।’

আজ শুনানিতে হাইকোর্ট আরও বলেন, আমরা টেলিভিশনে দেখি, বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী তাদের মিডিয়া সেন্টারে মিডিয়ার সামনে আসামী হাজির করেন। এ ধরণের দৃষ্টান্ত দুনিয়ায় আর কোনো দেশে আছে কিনা তা জানা নেই। এর একটা সুরাহা হওয়া উচিৎ। এর আগে আমরা (হাইকোর্ট) এক জঙ্গীর মামলার রায়ে বলেছিলাম, আসামীদের এভাবে মিডিয়ার সামনে হাজির করে বক্তব্য (সংবাদ সম্মেলন) না দিতে। কিন্তু প্রায়ই দেখছি, আসামীদের জ্যাকেট পরিয়ে মিডিয়ার সামনে হাজির করা হচ্ছে।’

এদিকে আজ শুনানির পর হাইকোর্ট রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এছাড়া এই মামলার তদন্ত কর্মকর্তাকে মামলার নথিসহ ২৮ আগস্ট হাইকোর্টে তলব করা হয়েছে। সেই সাথে মিন্নি দোষ স্বীকার করেছে দাবি করে দেয়া সংবাদ সম্মেলনের বিষয়ে বরগুনার এসপিকে আদালতে লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। এবিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৮ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ আদালতে মিন্নির পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী, আইনুন নাহার সিদ্দিকা, ব্যারিস্টার অনিক আর হক, আইনজীবী এম মঈনুল ইসলাম, মাক্কিয়া ফাতেমা ইসলাম, রোহানি সিদ্দিকা ও জামিউল হক ফয়সাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন।

Previous Post

অস্কারে এবার ডকুমেন্টারি পাঠাচ্ছে ইরান

Next Post

সত্যিটা উপলব্ধি করেছেন জয়শঙ্কর

Next Post
ভারত-পররাষ্ট্রমন্ত্রী

সত্যিটা উপলব্ধি করেছেন জয়শঙ্কর

ব্যাংক

ব্যাংকের পরিচালন ব্যয় কমাতে বিলাসিতা পরিহারের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT