চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেগরির দুর্দান্ত ইনিংসে জয়ের খাতা খুলল রংপুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 অপরাহ্ন 21, ডিসেম্বর 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ৭ ওভারে ৩৭ রানে নেই ৩ উইকেট। ১৬৪ রানের লক্ষ্যটা তখন অনেক দূরের পথ। ব্যাট হাতে জ্বলে উঠলেন ইংলিশ অলরাউন্ডার লুইস গ্রেগরি। ডানহাতি এ ব্যাটসম্যানের ৩৭ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংসে হারের বৃত্ত ভেঙে প্রথম জয়ের স্বাদ পেল ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স।

চট্টগ্রাম-১৬৩/৭, রংপুর-১৬৭/৪ (১৮.৪ ওভার)

শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাতের ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর। ৮ বল আগেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় তারা।

১১.৫ ওভারে রংপুরের রান ছিল ৪ উইকেটে ৭৬। গ্রেগরি ও ফজলে রাব্বির অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি থেকে আসে ৪১ বলে ৯১ রান। রাব্বি ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলে থাকেন অপরাজিত। ছিল ৪টি চার ও ২টি ছয়ের মার।

২৫ বলে ফিফটি পূর্ণ করেন গ্রেগরি। তার ৭৬ রানের ইনিংসে ৬টি চার ও ৫টি ছয়ের মার।

রুবেল হোসেন দুটি, মেহেদী হাসান রানা ও লিয়াম প্লাঙ্কেট নিয়েছেন একটি করে উইকেট।

টানা চার ম্যাচ হেরে অনেকটা ব্যকফুটে চলে গিয়েছিল রংপুর। নিজেদের পঞ্চম ম্যাচে এসে জয়, টেবিলে নামের পাশে যোগ হল ২ পয়েন্ট। দুপুরের ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলে প্রথম জয়ের দেখা পায় সিলেট থান্ডার। তারাও টানা চার ম্যাচ হারের পর ভাঙে বৃত্ত।

মোহাম্মদ নবীর জায়গায় এদিন রংপুরকে নেতৃত্ব দেন ইংলিশ ব্যাটসম্যান টম অ্যাবেল। টস জিতে আগে ফিল্ডিং করে দলটি। প্রতিপক্ষ চট্টগ্রামকে আটকে রাখে ১৬৩ রানে। কিছুটা মন্থর উইকেটে শ্রীলঙ্কান বাঁহাতি ওপেনার আভিষ্কা ফার্নান্দো ৪০ বলে ৭২ রানের ইনিংস খেললে দেড়শ পাড়ি দেয় চট্টগ্রাম।

রংপুরের মোস্তাফিজুর রহমান ভালো বোলিং করেছেন এদিন। ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন দুটি উইকেট। একটি ওভার মেডেন করেন দুঃসময়ের আবর্তে থাকা এ বাঁহাতি পেসার। ইংলিশ অফস্পিনার লুইস গ্রেগরি ২৭ রানে নেন দুটি উইকেট।

কিছুটা খরুচে ছিলেন তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। ৪ ওভারে ৪২ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। সঞ্জিত সাহা ও নবী নিয়েছেন একটি করে উইকেট।

Tags: ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
Previous Post

জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে

Next Post

ইতিহাসের এক দশকের ছোঁয়ায় পাল্টে গেল বার্সাও

Next Post

ইতিহাসের এক দশকের ছোঁয়ায় পাল্টে গেল বার্সাও

‘সারা’তে শতাধিক ডিজাইনের শীতকালীন পোশাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT