চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিসে অর্থনৈতিক বিপর্যয়ে নাগরিকদের মধ্যে শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 28, জুন 2015
in আন্তর্জাতিক
A A

আগামি দুই দিনের মধ্যেই গ্রিসকে আইএমএফের ১৬০ কোটি ডলার ঋণ শোধ করতে হবে। ওই অর্থ দিতে না পারলে গ্রিস ঋণ খেলাপী হয়ে যাবার পাশাপাশি তাদের ইউরোজোন থেকেও বেরিয়ে যেতে হবে। এমন পরিস্থিতির মধ্যেই ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের জরুরি অর্থ দেয়া বন্ধের ঘোষণার পর সে দেশের ব্যাংকগুলোকে বন্ধ রাখা এবং পুঁজির উপর নিয়ন্ত্রন আরোপের ঘোষণা দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস।

তবে কতদিন পর্যন্ত ব্যাংগুলো বন্ধ থাকবে এবং কিভাবে পুঁজির উপর নিয়ন্ত্রন আরোপ করা হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি সিপ্রাস।

নাগরিকদের অর্থের বিষয়ে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেছেন, ব্যাংকগুলোতে নাগরিকদের আমানত একদমই নিরাপদ রয়েছে। একইভাবে নাগরিকদের বেতন এবং পেনশন নিরাপদভাবেই প্রদান করা হবে। আমাদেরকে যে কোনো সমস্যা শান্তভাবে এবং সমাধানের সঙ্গে মোকাবেলা করতে হবে।

এমন পরিস্থিতিতে গ্রিসের অর্থখাত যাতে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে না পড়ে সেজন্য সোমবার ব্যাংক হলিডে বা ছুটির দিন হিসেবে ঘোষণা করার কথা বলেছেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা।ঋণ সংকটের আশংকা ঘনীভূত হতে থাকায় এরই মধ্যে গ্রিসের মানুষজন ব্যাংক থেকে টাকা তুলতে এটিএম মেশিনগুলোর সামনে ভিড় জমাচ্ছে।

ইউরোজোনের অর্থমন্ত্রীরা ৩০ জুনের পর গ্রিসের জন্য জরুরি অর্থ সহায়তা বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়ায়, আগামী ৫ জুলাই দেশটিতে গণভোটের প্রস্তাবের অনুমোদন দিয়েছে গ্রিসের পার্লামেন্ট। তবে পেনশন সুবিধা বাতিলে শর্তযুক্ত ঋণ সহায়তার বিপক্ষে অবস্থান নিয়েছেন সরকারি চাকরিজীবীরা। এর আগে ঋণ খেলাপ ঠেকাতে সরকারি ব্যয় কমানো এবং পেনশন সুবিধা বাতিলের মতো শর্তে গ্রিসকে সহায়তা দিতে রাজি হয়েছিলো ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু গ্রিসের বাম সরকার শর্তযুক্ত ঋণ সহায়তা প্রস্তাব নাকচ করে দেয়।

Tags: গ্রিস
Previous Post

বদলে যাচ্ছে কৃষি উৎপাদন হিসাব পদ্ধতি

Next Post

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত

Next Post

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত

দীপিকা’র পোশাকের অনুকরণে কেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT