চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিনিজের সংবর্ধনায় থাকছেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 14, মে 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের মধ্য দিয়ে ঘটেছিল বাংলাদেশ ক্রিকেটের জাগরণ। মালয়েশিয়ায় কেনিয়াকে হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপ খেলার টিকিট কেটে আনন্দের বানে ভেসেছিল পুরো দেশ। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর স্মৃতি এখনও শিহরণ জাগায়। সেই স্বপ্নযাত্রায় অসামান্য অবদান রেখেছিলেন ক্যারিবীয় ব্যাটিং কিংবদন্তি গর্ডন গ্রিনিজ।

গ্রিনিজ তখন আকরাম, বুলবুল, মিনহাজুল, হাসিবুল, রফিকদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং এমনকি ট্রেনারের কাজও এক হাতে সামলেছেন কোচের ভূমিকায় থেকে। হাঁটি-হাঁটি পা-পা করে বাংলাদেশ ক্রিকেট এখন দাঁড়িয়েছে শক্ত ভীতের উপর। তাই আজও গ্রিনিজের অবদানের কথা স্মরণ করে বাংলাদেশ।

দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছেন টাইগারদের বিশ্বকাপ খেলার স্বপ্ন-কারিগর গর্ডন গ্রিনিজ। সোমবার রাতে হোটেল সোনারগাঁওয়ে তাকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে থাকবেন অতীত-বর্তমানের ক্রিকেট সংশ্লিষ্টরা। থাকবেন দুই সময়ের ক্রিকেটার, বোর্ড সভাপতি, বোর্ড পরিচালকরা। এক ছাদের নিচে দেখা মিলনমেলা হবে পুরো বাংলাদেশ ক্রিকেটের।

গ্রিনিজের কোচিংয়ে যারা খেলেছেন (১৯৯৭- ১৯৯৯) সেইসব ক্রিকেটার, ম্যানেজমেন্ট, এমনকি সেসময়ের টিম বয়রাও থাকবেন। ক্রিকেট উত্থানের সময় যারা যেভাবেই সংশ্লিষ্ট ছিলেন, সকলকেই পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। বাদ যাচ্ছেন না বর্তমান প্রজন্মের ক্রিকেটাররাও। গত ৬ মাসে যারা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছেন তারা সকলেই আমন্ত্রিত অতিথি।

আইসিসি ট্রফি জয়ী দলের অধিনায়ক আকরাম খানের মতে, গ্রিনিজ শুধু একজন কোচই নন তিনি ক্রিকেটারদের অভিভাবকও, ‘আমাদের সাথে অনেকদিন পর দেখা হবে। বাংলাদেশ দল আজকে যে পর্যায়ে আছে, এখানে তার অবদান অনেক। শুধু একজন কোচ নয়, একজন অভিভাবক হিসেবে তিনি আমাদের অনেককিছু শিখিয়েছেন। তাকে আমরা অন্য চোখে দেখি। তার সাথে বেশি থেকে বেশি সময় কাটাতে চাই আমরা। এখনকার ক্রিকেটাররা তার সাথে কথা বলে অনেককিছুই শিখতে পারবে। তার আসাতে আমরা আনন্দিত। তার সাথে কোচ নির্বাচনের ব্যাপারেও আলোচনা হবে।’

১৯৯৬ সালে এসিসি ট্রফি বিজয়ের পর গ্রিনিজকে নিয়োগ দেয় বিসিবি। স্বপ্ন ছিল আইসিসি ট্রফি জিতে বিশ্বকাপে জায়গা নেয়া। পরের বছর মালয়েশিয়ায় কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ১৯৯৯ বিশ্বকাপের টিকিট কাটে বাংলাদেশ। গ্রিনিজকে দেয়া হয় সম্মানসূচক নাগরিকত্ব। কিন্তু শেষটা মধুর হয়নি তার। মেয়াদ শেষ হওয়ার আগে ধরিয়ে দেয়া হয় দেশে ফিরে যাওয়ার চিঠি।

বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেয়ার ব্যাপারে তাড়াহুড়ো না করার কথা ব্রিটিশ সংবাদমাধ্যমে বলেছিলেন গ্রিনিজ। তাতেই তখনকার বিসিবি কর্তাদের বিরাগভাজন হন তিনি। তাতে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের দিকপালের নীরবে প্রস্থান ঘটে।

এরপরও দু’বার বাংলাদেশে এসেছিলেন গ্রিনিজ। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের আমন্ত্রিত অতিথি হয়ে, পরে ২০০৪ সালে আরেকবার এসেছিলেন পাসপোর্ট নবায়ন করতে। কোচের চাকরি হারানোর পর এ নিয়ে তিনবার বাংলাদেশে এলেন ৬৭ বছর বয়সী ক্যারিবীয় কিংবদন্তি।

Tags: গর্ডন গ্রিনিজলিড স্পোর্টস
Previous Post

স্বাগতিক রাশিয়ার প্রাথমিক দল

Next Post

পদদলিত হয়ে মৃত্যু: ঘটনা তদন্তে কমিটি

Next Post

পদদলিত হয়ে মৃত্যু: ঘটনা তদন্তে কমিটি

খুলনায় নৌকা ও ধানের শীষের লড়াইয়ে নজর সবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT